সারাদেশ

নলছিটিতে জুয়ার আসর থেকে আটক ৩

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির নলছিটিতে জুয়ার আসর থেকে ৩ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার সুবিদপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ সময় জুয়া খেলার সরঞ্জামসহ নগদ ৩৭ হাজার ৯৮০ টাকা জব্দ করা হয়।

আরও পড়ুন: টঙ্গীবাড়িতে সরকারি দিঘী দখলের পায়তারা

আটক ব্যক্তরা হলেন উপজেলার মানপাশা গ্রামের আ. মান্নান খানের ছেলে রিপন খান (৩৮), মধ্য কামদেবপুর গ্রামের সাহেব আলি সিকদারের ছেলে মো. কামাল সিকদার (৩৫), বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়নের ওহাব গাজীর ছেলে জাফর গাজি (৪১)।

শনিবার (১৫ এপ্রিল) দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ এই অভিযান পরিচালনা করে। অভিযানকালে তিনজনকে আটক করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে কয়েকজন জুয়াড়ি পালিয়ে যান।

আটককৃতরা সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, অভিযানকালে পুলিশের গড়িমসির কারণে মনির নামে এক যুবক পালিয়ে যাওয়ার সুযোগ পায়। তবে পুলিশ এই অভিযোগ অস্বীকার করেছে।

এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে উপজেলার সুবিদপুর ইউনিয়নের অন্তত ৫টি স্থানে স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তির নেতৃত্বে জুয়ার আসর চলে আসছিল। অভিযোগ রয়েছে, এসব আসরে জুয়ার পাশাপাশি মাদক সেবন ও বেচাকেনা হয়ে থাকে।

আরও পড়ুন: রড বোঝাই ভ্যান উল্টে চালকের মৃত্যু

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা