ছবি: সংগৃহীত
সারাদেশ

স্ত্রীকে হত্যায় স্বামী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : রংপুরের মিঠাপুকুর উপজেলায় স্ত্রী শিমু বেগমকে শ্বাসরোধ করে হত্যার ঘটনায় স্বামী দুলাল মিয়াকে গ্রেফতার করেছে র‍্যাব-১৩। হত্যার পর মুখে বিষ ঢেলে আত্মহত্যার নাটক সাজিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন : দুদক বিএনপি দমন কমিশনে পরিণত হয়েছে

শনিবার (১৫ এপ্রিল) দুপুরে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১৩ রংপুরের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ।

গ্রেফতার দুলাল মিয়া (২৪) মিঠাপুকুর উপজেলার দূর্গাপুর রশনিপাড়া গ্রামের বাবুল মিয়ার ছেলে।

আরও পড়ুন : অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখার নির্দেশ

শুক্রবার (১৪ এপ্রিল) রাতে তাকে জামালপুরের বকশিগঞ্জ থেকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বছর দেড়েক আগে মিঠাপুকুর উপজেলার দূর্গাপুর রশনিপাড়া গ্রামের বাবুল মিয়ার ছেলে দুলাল মিয়ার সাথে শিমু বেগমের বিয়ে হয়। বিয়ের সময় যৌতুক বাবদ একটি মোটরসাইকেল, ঘরের আসবাবপত্র এবং নগদ ২ লাখ টাকাও দেন শিমুর পরিবার।

আরও পড়ুন : ভারতে বাস দুর্ঘটনায় নিহত ১২

এরপরেও শিমুর স্বামী আরও ১ লাখ টাকা যৌতুকের দাবি করে আসছিল। শিমুর পরিবার তা দিতে না পারায় স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ চলছিল। এরই মধ্যে গত ৭ মার্চ শিমু বেগমকে তার স্বামী দুলাল মিয়া, শ্বশুর বাবলু মিয়া এবং শাশুড়ী দুলালী বেগম মিলে মারধরের এক পর্যায়ে গলাটিপে শ্বাসরোধ করে হত্যা করে।

পরে এ ঘটনাটি ধামাচাপা দিতে শিমুর মুখে বিষ দিয়ে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করে দুলালের পরিবার।

আরও পড়ুন : কমতে পারে দিনের তাপমাত্রা

এতে বলা হয়, এ ঘটনায় শিমুর বাবা বাদী হয়ে মিঠাপুকুর থানায় হত্যা মামলা করেন। বিষয়টি ছায়া তদন্ত শুরু করে র‍্যাব। গোয়েন্দা নজরদারির ভিত্তিতে স্বামী দুলাল মিয়াকে গ্রেফতার করা হয়।

এছাড়া অন্যান্যদের গ্রেফতারে নজরদারি বাড়ানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছে দুলাল। তাকে থানায় সোপর্দ করা হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা