ছবি: সংগৃহীত
সারাদেশ

বিয়ের দাবিতে শিক্ষকের বাড়িতে তরুণী

সানি নিউজ ডেস্ক: পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় বিয়ের দাবিতে এক শিক্ষকের বাড়িতে দুদিন ধরে অবস্থান করছেন এক তরুণী। খবর পেয়ে এলাকা ছেড়ে পালিয়েছেন ওই শিক্ষক।

আরও পড়ুন : পিকআপ খালে পড়ে ব্যবসায়ীর মৃত্যু

অভিযুক্ত শিক্ষক পূর্ব হাজিপুর গ্রামে আক্কেলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মহিবুল্লাহ সুমন। অবস্থান নেয়া তরুণী ঝালকাঠী সদর উপজেলার বাসিন্দা।

গত বৃহস্পতিবার (১৩ এপ্রিল) থেকে ওই বাড়ীতে তরুণী অবস্থান করে আসছে।

আরও পড়ুন : ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে যুবক নিহত

ওই তরুণী জানান, মহিবুল্লাহ সুমন ও সে আইন বিষয়ে পড়েছেন। এক বছর আগে বরিশালে এক অনুষ্ঠানে সুমনের সঙ্গে পরিচয় হয় তার। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং তারা একাধিকবার শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়েন। পরে সুমন ওই যুবতীর সঙ্গে বিয়েতে অস্বীকৃতি জানালে সে তার বাড়িতে অবস্থান নিয়েছে।

তরুণী বলেন, আমাকে সুমন এবং তার পরিবার মেনে না নিলে আমি আত্মহত্যা করব।

আরও পড়ুন : প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে স্ত্রীর আত্মহত্যা

সুমনের বাবা বাশার সিকদার জানান, এই মেয়ে আমাদের বাড়িতে আসার পরই আমার ছেলেকে খুঁজে পাচ্ছি না। এখন এই মেয়েকে নিয়ে আমরা নিজেরাই সমস্যায় আছি।

কলাপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম বলেন, বিষয়টি আমি জেনেছি। তবে এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

দৌলতদিয়ায় শিক্ষার্থীদের নিয়ে নৌ-পুলিশের সচেতনতামূলক কর্মসূচি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় জলদুর্ঘটনা প্রতিরোধ এবং বর্ষা মৌসুম...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

ফ্রান্সের ভয়াবহ দাবানলে সৃষ্টি বিরল মেঘ

দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের ভয়াবহ দাবানল সৃষ্টি করেছে বিরল ধরনের বজ্রগর্ভ মেঘ, য...

বাংলাদেশের জ্বালানি সংকটে মালয়েশিয়ার সহযোগিতা

দেশের চলমান গ্যাস সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন মালয়েশিয়...

টিসিবির পণ্য নিতে এসে দেয়াল ধসে নিহত ১

রাজধানীর মিরপুরে টিসিবির পণ্য নিতে এসে নাছিমা বেগম...

সাড়ে ৭ বছরে সড়কে প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর

দেশে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীদের মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েছে। ২০১৯ সা...

মানিকগঞ্জে হত্যার দায়ে মৃত্যুদণ্ড ২

মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান মিয়া হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ডাদেশ, প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা