ছবি-সংগৃহীত
সারাদেশ

যুবলীগ নেতার মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি : নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় আব্দুল আওয়াল (৪১) নামে এক যুবলীগ নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন : ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে যুবক নিহত

শুক্রবার (১৪ এপ্রিল) রাতে নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আওয়াল ওই উপজেলা সদরের মাছ মহাল এলাকার মৃত কেফায়েত উল্লাহর ছেলে। তিনি কলমাকান্দা উপজেলা যুবলীগের সহ-সম্পাদক ছিলেন।

আওয়ালের ছোট ভাই মো. রাসেল বলেন, আওয়াল দীর্ঘদিন ধরে আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত। শুক্রবার তিনি রংছাতি ইউনিয়নের পাঁচগাঁও এলাকায় যান। সন্ধ্যায় প্রতিবেশী ফোন করে জানান আওয়ালের হাত থেকে রক্ত পড়ছে। খবর পেয়ে তিনি বাসায় এসে দেখেন বসতঘরে খাটের ওপর আওয়ালের গলায় ডিশের তার জড়ানো ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত। রাসেলের দাবি আওয়ালকে হত্যা করা হয়েছে।

আরও পড়ুন : প্রবাসী স্বামীকে ভিডিওকলে রেখে স্ত্রীর আত্মহত্যা

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, শনিবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহটি নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত ও ঘটনার তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা