সারাদেশ

ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের টঙ্গীর রেল স্টেশনে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা (৩৫) এক যুবকের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : বঙ্গবন্ধুর ভাষণগুলো অমূল্য সম্পদ

বৃহস্পতিবার (৬ এপ্রিল) রাত সাড়ে ৭টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উদ্ধার করে নিয়ে আসা ইমরান জানান, বিকেলের দিকে টঙ্গী রেল স্টেশনে ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ওই যুবক গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে টঙ্গী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত ওই যুবকের এখনো পরিচয় পাওয়া যায়নি।

আরও পড়ুন : সৌদি আরবে মার্কিন গোয়েন্দা প্রধান

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি জিআরপি পুলিশকে জানিয়েছি। নিহত ওই যুবকের পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা