ছবি-সংগৃহীত
সারাদেশ

স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী আটক

জেলা প্রতিনিধি : কুষ্টিয়ায় গলা কেটে শিউলী খাতুন (৩০) নামে এক গৃহবধূকে হত্যা করেছেন স্বামী। এ ঘটনায় ঘাতক স্বামী মন্টুকে (৪২) আটক করেছে পুলিশ।

আরও পড়ুন : প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত

বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া শহরের হরিশংকরপুর শাহ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ঘাতক মন্টু ওই এলাকার বুদোর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মন্টুর সঙ্গে স্ত্রী শিউলী খাতুনের দীর্ঘদিন ধরে পারিবারিক কলোহ চলে আসছিল। এর মধ্যে মন্টু বেশ কিছুদিন ধরে মানসিক ভারসাম্য হারান। বৃহস্পতিবার সকালের দিকে শিউলীর সঙ্গে মন্টুর কথাকাটাকাটি শুরু হলে ঘরে থাকা বঁটি দিয়ে কুপিয়ে জখম ও গলা কেটে হত্যা করেন মন্টু। পরে স্থানীয় জনগণ টের পেয়ে মন্টু মন্ডলকে আটক করে পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে পুলিশ এসে শিউলীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

আরও পড়ুন : তরুণ ভ্যানচালকের মরদেহ উদ্ধার

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, শিউলীকে হত্যার অভিযোগে স্বামী মন্টুকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল সারা দেশে আগামী ১০ আগস্ট একযোগে প্রকাশ...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

জাবির নতুন ট্রেজারার হলেন অধ্যাপক ড. মো. সোহেল রানা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নতুন ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ব...

পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৯ হাজার

চলমান বিশেষ অভিযানে গত ১ মে থেকে ২৭ জুলাই পর্যন্ত...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

ওয়াশিংটনে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা