ছবি-সংগৃহীত
সারাদেশ

তরুণ ভ্যানচালকের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদী উপজেলায় ধান ক্ষেত থেকে জসিম মিয়া (১৫) নামে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মাসুদ মিয়া (৩৫) নামে একজনকে আটক করেছে পুলিশ।

আরও পড়ুন : শরীয়তপুরে ঘুষের টাকাসহ বিসিক কর্মকর্তা গ্রেফতার

বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুরে শ্রীবরদীর রানীশিমুল ইউনিয়নের হাসধরা গ্রামের ধান ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত জসিম মিয়া হাসধরা গ্রামের গোলাপজলের ছেলে। অন্যদিকে আটক মাসুদ মিয়া পার্শ্ববর্তী বিলভরট গ্রামের আমিনুল ইসলামের ছেলে।

শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) নাঈম মো. নাহিদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন : ধর্মঘটে ৬ মাসের কারাদণ্ড

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত জসিম টেংগড়পাড়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। তার বাবার দারিদ্র্যতার কারণে সে পড়ালেখার পাশাপাশি ভ্যানগাড়ি চালাতো। মঙ্গলবার সন্ধ্যায় ভাড়া যাওয়ার কথা বলে পার্শ্ববর্তী বিলভরট গ্রামের মাসুদসহ ৪/৫ জন তার ভ্যানগাড়ি ভাড়া নেয়। পরে তারা জসিমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করে সড়কের পাশে ধানক্ষেতে লাশ ফেলে ভ্যানগাড়ি নিয়ে পালিয়ে যায়। এরপর ওই রাতেই ছিনতাইকৃত ভ্যানগাড়ি বিক্রি করতে এলে উপজেলা শহরের উত্তর বাজারের লোকজন মাসুদকে আটক করে থানায় দেয়।

আরও পড়ুন : ৩ শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগের প্রমাণ মেলেনি

এদিকে আজ (বৃহস্পতিবার) দুপুরে হাসধরা গ্রামের লোকজন জসিমের মরদেহ দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন।

অফিসার ইনচার্জ (তদন্ত) নাঈম মো. নাহিদ হাসান বলেন, এ ঘটনায় থানায় একটি হত্যা মামলার প্রক্রিয়া চলছে। ঘটনার সাথে জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

ঢাকার গণপরিবহনে আসছে কোম্পানিভিত্তিক ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থা

দীর্ঘদিনের নৈবেদ্য ও যানজট দূর করে রাজধানী ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনত...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

সব সময় সবকিছু পরিকল্পনামতো হয় না

দেড় বছর পর বড় পর্দায় ফিরছেন নুসরাত ফারিয়া। আগামী ড...

তৌফিক ইমরোজ খালিদীর প্রতি শেষ শ্রদ্ধা রাষ্ট্রপতির

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ই...

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিত

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে যুব উন্নয়ন অধিদপ্তরের নি...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা