ছবি-সংগৃহীত
সারাদেশ

সন্ত্রাসীদেরকে অস্ত্র সরবরাহকালে আটক ৩

জেলা প্রতিনিধি : রোহিঙ্গা ক্যাম্পে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) ও সন্ত্রাসীদের কাছে অস্ত্র সরবরাহকালে ৩ জনকে আটক করেছে র‍্যাব।

আরও পড়ুন : প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত

বৃহস্পতিবার (৬ এপ্রিল) বিকেলে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্নেল সাইফুল ইসলাম সুমন।

এরআগে এদিন সকালে কক্সবাজারের চকরিয়া বড় ভেওলা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- মোক্তার আহমদ (৫২), আব্দুর রহিম (৪০) ও মো. এনামুল হক (৩৮)।

লে. কর্নেল সাইফুল ইসলাম সুমন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, কতিপয় অস্ত্র ব্যবসায়ী মহেশখালী হতে অটোরিকশাযোগে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আরসা বাহিনীর কাছে অস্ত্র সরবরাহের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে। এমন সংবাদে চকরিয়ার বড় ভেওলা লাল ব্রিজ এলাকায় চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালানো হয়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ৩ জনকে আটক করা হয়।

আরও পড়ুন : তরুণ ভ্যানচালকের মরদেহ উদ্ধার

এ সময় তাদের কাছ থেকে ৩টি একনলা বন্দুক, ১টি দুনলা বন্দুকসহ ৪টি আগ্নেয়াস্ত্র এবং অস্ত্র বিক্রির নগদ ১ লাখ ৫ হাজার টাকা, এটিএম কার্ড ও এনআইডি কার্ড উদ্ধার করা হয় বলে জানান তিনি।

র‍্যাব-১৫ এর অধিনায়ক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায় পরস্পর যোগসাজশে তারা দীর্ঘদিন মহেশখালী ও চকরিয়া এলাকায় গোপনে অবৈধ অস্ত্রের ব্যবসা পরিচালনা করে আসছেন। একইসঙ্গে রোহিঙ্গা ক্যাম্পে আরসা বাহিনীসহ বিভিন্ন দুষ্কৃতিকারীদের নিকট নিয়মিত অস্ত্র বিক্রি করতেন।

আরও পড়ুন : বজ্রপাতে কলেজছাত্রের মৃত্যু

উদ্ধারকৃত অস্ত্রসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা