প্রতীকী ছবি
সারাদেশ

পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

জেলা প্রতিনিধি : পাবনার সুজানগরে পুকুরে ডুবে আপন চাচাতো দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী আটক

বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের নওয়াগ্রামের গোরস্থান মোড়ের পুকুরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো, নাজিরগঞ্জ ইউনিয়নের নওয়াগ্রামের বাকীবিল্লাহ শেখের ছেলে হামজা (১০) ও সাগর শেখের ছেলে সাহাব উদ্দিন (৯)। তারা দুজন উদয়পুর মাদরাসার শিক্ষার্থী ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, আপন দুই চাচাতো ভাই সকালে মাদরাসা থেকে ছুটি নিয়ে বাড়িতে আসে। এরপর দুপুরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে গিয়ে ডুবে যায়। তারা দীর্ঘ সময় বাড়ি না ফেরায় স্বজনরা খুঁজতে থাকেন। পরে তাদের মরদেহ পাশের পুকুরের পানিতে ভেসে ওঠে। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত

নাজিরগঞ্জ ইউপি চেয়ারম্যান মশিউর রহমান খান বলেন, একই পরিবারের দুই শিশুর মৃত্যুতে স্বজনেরা শোকাহত। মরদেহ দাফন করা হয়েছে।

সুজানগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাননান বলেন, পানিতে গোসলে নেমে দুজনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়েছে। ছোট সন্তানদের ব্যাপারে পরিবারের সচেতন হওয়া দরকার।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা