সারাদেশ

বেশি দামে এলপিজি বিক্রিতে জরিমানা

শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় বেশি দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আরও পড়ুন : বজ্রপাতে কলেজছাত্রের মৃত্যু

বুধবার (৫ এপ্রিল) বিকেলে গোসাইরহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুজন দাশগুপ্ত এ অভিযান চালান। অভিযানে দেখা যায়, ১২ কেজি এলপিজি সিলিন্ডার গ্যাসের দাম কমিয়ে সরকার এক হাজার ১৭৮ টাকা নির্ধারণ করলেও উপজেলার দাশের জঙ্গল বাজারে দুইটি দোকানে বেশি দামে বিক্রি করা হচ্ছিল।

এ ঘটনায় মেসার্স রবিন এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা এবং আরেকটি দোকানকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

এব্যাপারে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুজন দাশগুপ্ত বলেন, রমজানে সরকার গ্যাসের দাম ১২ কেজিতে ১৭৮ টাকা কমিয়েছে। তারপরও ব্যবসায়ীরা আগের দামেই সিলিন্ডার বিক্রি করছিলেন বলে অভিযোগ আসে। তাই উপজেলার দাশের জঙ্গল বাজারে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পাওয়ায় দুই ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আগামীতেও এ অভিযান অব্যাহত থাকবে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা