সংগৃহীত
বাণিজ্য

নিত্যপণ্যের বাজারে আগুন

নিজস্ব প্রতিবেদক:দেশে টানা কয়েকদিনের বৃষ্টির প্রভাব পড়েছে রাজধানীর কাঁচাবাজারে। প্রতি দিনের মতো শুক্রবার বরবটি, করলা, বেগুনসহ বেশ কয়েকটি সবজি দাম ১২০ টাকায় গিয়ে ঠেকেছে। এরই পাশাপাশি সেঞ্চুরি হাঁকিয়ে বসে আছে শসা ও কাঁকরোল। অপরদিকে কাঁচা মরিচের কেজি দাঁড়িয়েছে ৩২০-৩৫০ টাকায়। এছাড়াও বাজারে মাছ-মুরগির দামও বেশি যাচ্ছে।

আরও পড়ুন: বাড়ল স্বর্ণের দাম

শুক্রবার (৫ জুলাই) সকালে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, সকল ধরনের সবজির বাড়তি দাম। মাছ-মুরগির দামেও বেশি। দেশে টানা কয়েক দিনের বৃষ্টিকে দাম বৃদ্ধির কারণ হিসেবে উল্লেখ করছেন বিক্রেতারা। অপরদিকে এত বাড়তি এই দামে ক্ষোভ প্রকাশ করছেন সাধারণ ক্রেতারা।

বাজারে দেখা যায়, প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে ২০০ টাকা দরে, গাঁজর ১০০ টাকা প্রতি কেজি, করলা ১২০ টাকা কেজি, পটল ৬০, শসা ১০০ , বরবটি ১২০ টাকা, ঝিঙ্গা ৬০ টাকা, ধন্দুল ৬০ টাকা, কচুর লতি ৮০ টাকা, বেগুন (লম্বা) ৮০, গোল বেগুন ১২০ টাকা, পেঁপে ৫০ টাকা, ঢেঁরস ৬০ টাকা, মিষ্টি কুমড়া প্রতি কেজি ৪০ টাকা, কাঁচা মরিচ ৩২০-৩৫০ টাকা কেজি, কচুর মুখি ১০০ টাকা এবং কাঁকরোল ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

অপরদিকে বাজারে ব্রয়লার মুরগি ১৮০ টাকা কেজি বিক্রি হচ্ছে , সোনালী মুরগি ৪০ টাকা, কক প্রতি ৩৩০ টাকা, লেয়ার ৩৩০-৩৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে। এদিকে আগের বাড়তি দামেই প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৮০ টাকায় এবং খাসির মাংস বিক্রি হচ্ছে ১১০০ টাকায়।

আরও পড়ুন: গরুর মাংসের বাজারে আগুন

এর পাশাপাশি বাজারে সকল ধরনের মাছের দামও বেশি যাচ্ছে। আজ বাজারে পাবদা বিক্রি হচ্ছে প্রতি কেজি ৫০০ টাকায়, চিংড়ি ৭০০ টাকা, পাঙাশ মাছ ২০০-২২০ টাকা, তেলাপিয়া ২৫০ টাকা, রুই ৩৫০ টাকা, কাতল ৪০০ টাকা, কই ২৫০ টাকা, শিং ৪০০ টাকা, গলসা ৫৫০ টাকা, টেংড়া ৫৫০-৬০০ টাকা, বড় বোয়াল ৭০০-৮০০ টাকা, বড় আইড় মাছ ৮০০ টাকায় বিক্রি হচ্ছে।

রাজধানীর সকল বাজারে হঠাৎ করেই অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে সকল ধরনের সবজি। এতে যদিও বিক্রেতারা টানা কয়েকদিনের বৃষ্টিকে সবজির অতিরিক্ত দাম বৃদ্ধি পাওয়ার কারণ হিসেবে উল্লেখ করছে। এরই পাশাপাশি ক্রেতারাও সবজির এই হঠাৎ দাম বৃদ্ধির কারণে নিজেদের ক্ষোভ প্রকাশ করছেন।

রাজধানী মহাখালী বাজারে সাপ্তাহিক ছুটির দিনে বাজার করতে আসা একজন ক্রেতা বলেন, আজ বাজারে সবজির দাম এতটা বেশি দেখে নিজেই হতাশ হয়েছি। অন্য সকল ধরনের পণ্যের দাম আকাশ ছোঁয়া। এরই সাথে আজ দেখছি সবজির দাম আরও বেড়েছে। বাজারে বরবটি করলা বেগুনসহ বেশ কয়েকটি সবজি দাম ১২০ টাকা কেজি হয়েছে। এ সময় ১০০ টাকার ঘরে আছে শুধু শসা, কাঁকরোল। অপরদিকে কাঁচা মরিচের কেজি দাঁড়িয়েছে ৩২০-৩৫০ টাকা। এদিকে মাছ-মাংসের দাম তো আগে থেকেই বেশি। বর্তমানে সাধারণ মানুষ যেই সবজি গুলো খাবে সেই গুলোর দামও দেখছি আকাশ ছোঁয়া হয়ে গেছে। বাজারের বিক্রেতারা যখন যেভাবে ইচ্ছা দাম বাড়িয়ে দিচ্ছে, তাদের কাছে ক্রেতাদের কিছুই বলার নাই কিছুই করারও নেই। দেশের সাধারণ মানুষ এত দাম দিয়ে এগুলো কিনে খেতে পারবে না।

আরও পড়ুন: পেঁয়াজের দাম সেঞ্চুরি, কমেনি মরিচ

এই বিষয়ে কারওয়ানবাজারের সবজি বিক্রেতারা বলেন, দেশে টানা কয়েকদিনের বৃষ্টির কারণেই জমিতে সকল ধরনের সবজির গাছগুলো হেলে পড়েছে। এছাড়াও বৃষ্টির কারণে কৃষকরা ফসল বাড়িতে তুলতে পারেনি কয়েকদিন। সব কিছু মিলিয়ে পাইকারি এই বাজারেই সকল ধরনের সবজির সরবরাহ অনেকটাই কম। যেই কারণে হঠাৎ করেই সবজির দাম বেড়েছে। এই বৃষ্টি শেষে সবজি সরবরাহ ঠিক হলে দাম আবার কমে আসবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা