সারাদেশ

বেশী দামে এলপিজি বিক্রি করায় জরিমানা

মো. নাজির হোসেন, (মুন্সীগঞ্জ) : বেশী দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি করার অপরাধে মুন্সীগঞ্জ শহর ও শহরতলীতে ডিলার সহ ৩ প্রতিষ্ঠানকে সর্বমোট ২৬ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর।

আরও পড়ুন : উখিয়া ছাত্রলীগ তারেকের কৃতজ্ঞতা প্রকাশ

বুধবার (৫ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের প্রধান বাজার, হাসপাতাল সড়ক ও শহররের উপকন্ঠ মুক্তারপুর এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন।

ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মো. আব্দুস সালাম জানান, বেলা ১১ টার দিকে শহরের প্রধান বাজারে অভিযান চালান তারা।

এ সময় সেখানকার নাহার করপোরেশন বেশী দামে এলপিজি সিলিন্ডার বিক্রি করায় প্রতিষ্ঠানটিকে ৪ হাজার টাকা জরিমানা করেন। ওই প্রতিষ্ঠানটি সরকার নিধারিত ১১’শ ৭৮ টাকার স্থলে ১২’শ ৬০ টাকা করে প্রতিটি গ্যাস সিলিন্ডার বিক্রি করছিলো।

আরও পড়ুন : ধামরহাটে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারে নিন্দা

পরে একই অপরাধে শহরের মানিকপুর এলাকার মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল সড়কের নুসরাত মটরসকে ২ হাজার টাকা জরিমানা করেন।

এদিকে, বেশী দামে সিলিন্ডার বিক্রি করছিলো শহরের উপকন্ঠ মুক্তারপুর এলাকার এলপিজি গ্যাস সিলিন্ডারের ডিলার লাকী এন্টারপ্রাইজ। দুপুরের দিকে সেখানে অভিযান চালিয়ে ওই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন : ফসলের মাঠে কৃষকের বুক ভরা স্বপ্ন

আরও যানাযায়, ডিলারদের প্রতিটি গ্যাস সিলিন্ডার বিক্রির কথা রয়েছে ১১’শ ৩০ বা ৩৫ টাকা। সেখানে লাকী এন্টারপ্রাইজ ১২’শ ২০ টাকা করে প্রতিটি সিলিন্ডার পাইকারিতে বিক্রি করছিলো।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা