সারাদেশ

নোয়াখালীতে হাসপাতালের ডাস্টবিনে নবজাতক

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর জেলা শহর মাইজদী বাজারের আল-রাজী প্রাইভেট হাসপাতালের ডাস্টবিন থেকে সদ্যোজাত এক নবজাতক উদ্ধার করা হয়েছে। বর্তমানে উদ্ধার হওয়া নবজাতককে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের শিশু বিভাগে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।

আরও পড়ুন : সড়কে প্রাণ গেল বিমান বাহিনীর সদস্যের

বুধবার (৫ এপ্রিল) সকাল ৭টার দিকে হাসপাতালের ডাস্টবিন থেকে শিশুটির কান্নার আওয়াজ শুনতে পেয়ে তাকে উদ্ধার করা হয়।

তবে আল-রাজী হাসপাতালের সুপার ভাইজার মো.আনোয়ার দাবি করেন, আল-রাজী ও জাপান বাংলাদেশ হাসপাতালের মাঝামাঝি স্থানের রাস্তা থেকে নবজাতক শিশুটি উদ্ধার করা হয়। নবজাতকটি তাদের হাসপাতাল থেকে উদ্ধার করা হয়নি।

২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) সৈয়দ মোহাম্মদ আবদুল আজিম জানান, সকালের দিকে থানা পুলিশ নবজাতকটি নিয়ে এলে আমরা তাকে নিবিড় পরিচর্যার জন্য শিশু ওয়ার্ডে ভর্তি করি। বর্তমানে শিশুটি সুস্থ আছে।

আরও পড়ুন : সরকারি গাড়ি নিয়ে বাইরে যাওয়ার অভিযোগ

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম বলেন, খবর পেয়ে সকাল সাড়ে ৯টার দিকে নবজাতককে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যে অনেকেই নবজাতককে শর্ত মেনে দত্তক নেওয়ার জন্য চাচ্ছেন।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা