ছবি-সংগৃহীত
সারাদেশ

সড়কে প্রাণ গেল বিমান বাহিনীর সদস্যের

জেলা প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ট্রাকের ধাক্কায় আব্দুল মতিন (৫৫) নামে বিমান বাহিনীর এক অবসরপ্রাপ্ত সদস্য নিহত হয়েছেন।

আরও পড়ুন : নাটোরে ৬ জনের মৃত্যুদণ্ড

বুধবার (৫ এপ্রিল) সকাল ৮টার দিকে উপজেলার লতিফুর রহমান ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। এরপর সকাল ৯টার দিকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আব্দুল মতিন গোমস্তাপুর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মৃত ওয়ারেশ আলীর ছেলে।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন : সাবেক ছাত্রলীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা

স্থানীয়রা জানান, সকাল ৮টার দিকে লতিফুর রহমান ফিলিং স্টেশনে মোটরসাইকেলে পেট্রোল নেওয়ার জন্য দাঁড়িয়ে ছিলেন আব্দুল মতিন। এ সময় একটি ট্রাক তার মোটরসাইকেলে ধাক্কায় দেয়। এতে গুরুতর আহত হন আব্দুল মতিন। এলাকাবাসী তাকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে সকাল ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : নেত্রকোনায় বিজিবি সদস্যসহ নিহত ২

ওসি মাহবুব রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

জ্বালানি তেলের বাড়তি দাম প্রত্যাহারের দাবি নাহিদ ইসলামের

জ্বালানি তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধি অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছেন জাতী...

রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের বড় জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার সদ্য সমাপ্ত নির্বাচনে...

প্রধানমন্ত্রীর ঐতিহাসিক নিউইয়র্ক সফর শুরু

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা