ছবি: সংগৃহীত
সারাদেশ

হিলিতে ৪ সেমাই কারখানাকে  জরিমানা

জেলা প্রতিনিধি: দিনাজপুরের হিলিতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সেমাই তৈরি ও বিক্রির দায়ে চার সেমাই কারখানাকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আরও পড়ুন : ট্রাকের ধাক্কায় অটোরিকশাচালকের মৃত্যু

সোমবার (৩ এপ্রিল) হিলির ডাঙ্গাপাড়ায় অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, দিনাজপুর কার্যালয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম বলেন, ‘অনুমোদনহীন ও কেমিক্যাল দিয়ে সেমাই তৈরি করা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে হিলির ডাঙ্গাপাড়ায় চারটি সেমাই কারখানায় অভিযান চালানো হয়।’

আরও পড়ুন : উখিয়ায় ভেজাল বিরোধী অভিযান

তিনি আরও বলেন, ‘নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি ও বিএসটিআইয়ের লাইসেন্স না থাকায় সতর্কতামূলক চারটি প্রতিষ্ঠানকে ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা