ছবি: সংগৃহীত
সারাদেশ

বালিয়াডাঙ্গীতে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় মূল্য তালিকা না থাকা ও নোংরা পরিবেশে পণ্য পরিবেশন করায় ২ টি ব্যবসা প্রতিষ্ঠানকে দুই হাজার টাকা করে মোট চার হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

আরও পড়ুন: দ্বাদশ নির্বাচনে জয় হয়েছে জনগণের

মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন বালিয়াডাঙ্গী উপজেলা নিবার্হী অফিসার মোছা. আফছানা কাওসার। এ সময় বালিয়াডাঙ্গী থানা পুলিশের একটি তদারকি টিম অভিযানে অংশ নেয়।

আরও পড়ুন: অপ্রয়োজনীয় ভবন নির্মাণ করা হবে না

অভিযানে লাহিড়ী হাটের মেসার্স আল নূর মিষ্টান্ন হোটেলের স্বত্বাধিকারী নুরুল ইসলামকে দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় দুই হাজার টাকা এবং মেসার্স নজরুল মসলা ভান্ডারকে ভোক্তা সংরক্ষণ অধিকার আইনে ২০০৯ এর ৩৮ ধারা মতে ২ হাজার টাকাসহ মোট ৪ হাজার জরিমানা করা হয়।

এ ব্যাপারে বালিয়াডাঙ্গী উপজেলা নিবার্হী অফিসার আফছানা কাওসার বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা