ছবি : সংগৃহিত
সারাদেশ

উলিপুরে গলায় খেজুর বিচি আটকে শিশুর মৃত্যু

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : গলায় খেজুরের বিচি আটকে যাওয়ার দুথদিন পর এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : বিএনপি-জামায়াতের ৮ নেতাকর্মী গ্রেফতার

গত রোববার (২ এপ্রিল) কুড়িগ্রামের উলিপুর উপজেলার গুনাইগাছ ইউনিয়নের নন্দু নেফড়া গ্রামে ঘটনাটি ঘটেছে।

স্বজন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই গ্রামের সোলেমান মিয়ার ছেলে মনজিল মিয়া (৭) গত শুক্রবার (৩১ মার্চ ) বিকেলে খেজুর খাইতে গিয়ে একটি বিচি শিশুটির গলায় আটকে গিয়ে অসুস্থ হয়ে পড়ে।

পরিবারের লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা শিশুটিকে কুড়িগ্রাম সদর হাসপাতালে নিয়ে যেতে বলেন।

আরও পড়ুন : চাঁদপুরে ২৮০০ কেজি ইলিশ জব্দ

শিশুটির চাচা মাসুদ রানা বলেন, কুড়িগ্রাম সদর হাসপাতাল থেকে মনজিলকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলা হয়েছিল। কিন্তু তাকে সেখানে না নিয়ে কুড়িগ্রামের একটি ডায়াগনিস্টিক সেন্টারে গলার এক্স-রে করানো হয়। রিপোর্টে গলার সমস্যা নেই বলে জানান ওই ডায়াগনস্টিকের চিকিৎসক। তাই তাকে বাড়িতে নিয়ে আসা হয়েছিল।

মাসুদ রানা আরও বলেন, রোববার সকাল ১০টার দিকে মনজিল হঠাৎ তার গলায় তীব্র ব্যথা অনুভব করে জ্ঞান হারিয়ে ফেলে। স্বজনরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক মনজিলকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : ২ বিভাগে বৃষ্টির পূর্বাভাস

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. নাদিয়া জেরিন বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সের আনার আগেই শিশুটি মারা যায়। গুনাইগাছ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোখলেছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা