সারাদেশ

ছুরিকাঘাতে দুই যুবককে হত্যা

জেলা প্রতিনিধি : যশোরে পৃথক ঘটনায় ছুরিকাঘাতে এক যুবক ও কিশোরের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : পাকিস্তানে পদদলিত হয়ে নিহত ১২

শুক্রবার (৩১ মার্চ) রাতে সদর উপজেলার ঘুরুলিয়া গ্রাম ও শহরের বারান্দি নাথপাড়ায় এ হত্যাকণ্ডের ঘটনা ঘটে।

নিহতরা হলেন, যশোর সদর উপজেলার ঘুরুলিয়া সাদ্দামের মোড় এলাকার আব্দুল লতিফের ছেলে ইউনুস (২২) ও শহরতলী শেখহাটি তরফ নওয়াপাড়া এলাকার মোহাম্মদ বাচ্চু মোল্লার ছেলে নাহিদ হাসান (১৭)।

আরও পড়ুন : সংক্রমণের শীর্ষে দ. কোরিয়া

স্থানীয় ও হাসপাতাল জানা যায়, উপজেলার ঘুরুলিয়া গ্রামে ছোট ভাই ইউসুফের ছুরিকাঘাতে বড়ভাই নিহত হয়েছেন ইউনুস নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ইউসুফের সঙ্গে বড় ভাবি সুরাইয়ার ঝগড়া হয়। এক পর্যায়ে ইউসুফ বড়ভাই ইউনুসের বুকে ছুরিকাঘাত করেন। রক্তাক্ত অবস্থায় স্বজনরা ইউনুসকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা আরও বলেন, হামলাকারী ইউসুফ মাদকসেবী। তার বিরুদ্ধে এলাকায় মেয়েদের উত্ত্যক্ত করার অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি বড় ভাবি সুরাইয়াকে উত্ত্যক্ত করে আসছিল। এর জের ধরে ঝগড়া বিবাদ ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

আরও পড়ুন : সমুদ্র সৈকতে বর্জ্যের ঢল

অপরদিকে, কিশোর গ্যাংয়ের বিরোধে যশোর শহরের বারান্দি নাথপাড়ায় হত্যাকাণ্ডের শিকার হয়েছে নাহিদ হাসান।

স্থানীয়রা জানান, নাহিদ তার বড়ভাই বোরহানের সঙ্গে শহরের আরএন রোডে মোটরপার্টসের দোকানে ব্যবসা করতো। শুক্রবার রাতে পূর্ব পরিচিত হাসানকে (১৩) নিয়ে অজ্ঞাতপরিচয় কিশোর গ্রুপের সাথে বারান্দি নাথপাড়া এলাকায় আড্ডা দিচ্ছিল। এ সময় সিনিয়র জুনিয়র নিয়ে বিবাদের জের ধরে ওই কিশোররা নাহিদকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ সময় ছুরিকাঘাতে হাসানও আহত হয়।

আরও পড়ুন : এ সরকার থাকলে আমরা ভালো থাকবো

পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক নাহিদকে মৃত ঘোষণা করেন।

যশোর পুলিশের মুখপাত্র ডিবি ওসি রূপন কুমার সরকার বলেন, প্রাথমিকভাবে জানা গেছে- পারিবারিক বিরোধে ঘুরুলিয়ায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত হয়েছেন। অন্যদিন বারান্দি নাথপাড়ায় কিশোর গ্রুপের ছুরিকাঘাতে আরেক কিশোর নিহত হয়েছে। দুজনের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। পুলিশ ঘটনা অনুসন্ধান ও জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু করেছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

ফাইনালের আগে সতীর্থদের উপহার দেন মেসি

বিশ্বকাপ জয়ের স্মৃতি ধরে রাখতে সতীর্থদের জন্য বিশেষ উপহার দিয়েছিলেন আর্জেন্টি...

রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৬৩ জন গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন এলাকায় পরিচালিত ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অ...

একরামুল হক হত্যা: হাসিনাসহ ১১ জনের তদন্ত প্রতিবেদন

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে সংঘটিত বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যাকা...

এলএনজি টার্মিনালে ত্রুটি, তিতাস এলাকায় গ্যাস সংকট

কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) টার্মিনালে সৃ...

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

সাভারের জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিয...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা