সারাদেশ

মাটিরাঙ্গায় ভারতীয় ঔষধসহ আটক ১

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা সেনা জোনের সদস্যরা ভারতীয় সীমান্ত দিয়ে নিয়ে আসা বিপুল পরিমানের অবৈধ ঔষধ ও কচ্ছপের শুটকি সহ একজনকে আটক করেছে।

আরও পড়ুন : বায়াস্ট তত্ত্বাবধায়ক চায় বিএনপি

বুধবার (২৯ মার্চ) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা সদর ইউনিয়নের বজেন্দ্র কারবারী পাড়া এলাকা থেকে কলিসা ত্রিপুরা (৩২) নামক এক যুবককে আটক সহ তার কাছে থাকা এসব অবৈধ মাল জব্দ করা হয়।

সেনা সূত্রে জানা যায়, মাটিরাঙ্গা সদর ইউনিয়নের বজেন্দ্র কারবারী পাড়ায় কলিসা ত্রিপুরার নিজ বসতবাড়ী থেকে তিন লক্ষ ছিয়াত্তর হাজার একশত বিশ পিস ভারতীয় ঔষধ যার বর্তমান বাজার মূল্য ৩৬ লক্ষ ৬ হাজার টাকা এবং এক বস্তা অজ্ঞাত প্রাণীর চামড়া যার আনুমানিক বাজার মূল্য ২ লক্ষ টাকা সহ মোট ৩৮ লক্ষ ৬ হাজার টাকার ভারতীয় এব অবৈধ মালামাল উদ্ধার করা হয়। এ সময় মালামাল সহ কলিসা ত্রিপুরা নামে একজনকে আটক করে মাটিরাঙ্গা জোন সদরে নিয়ে আসা হয়। পরে আটককৃত ব্যক্তিকে মাটিরাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন : দু-তিনটি মামলার তথ্য জানি

মাটিরাঙ্গা জোনের অধিনায়ক লে: কর্ণেল মো: কামরুল হাসান, পিএসসি বলেন, অবৈধ পথে নিয়ে আসা ভারতীয় কোন মালামাল দেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেওয়া হবেনা, চোরা চালান কারবারীদের যে কোন মুল্যে প্রতিরোধ করা হবে। এবং পার্বত্য অঞ্চলের সৌহার্দ্য, সম্প্রতি,শান্তি প্রতিষ্ঠা রক্ষার পাশাপাশি এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। উদ্ধার করা পণ্য কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা