ছবি: সংগৃহীত
সারাদেশ

রাজশাহীতে বিদ্যুৎস্পর্শে নিহত ১

জেলা প্রতিনিধি : রাজশাহীতে মাটি বহনকারী ট্রাকে বিদ্যুতের তারে স্পর্শ হয়ে চালকের সহযোগী সজল (২৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২ জন গুরুতর আহত হয়েছেন।

আরও পড়ুন : দু-তিনটি মামলার তথ্য জানি

বুধবার (২৯ মার্চ) রাত ৮ টার দিকে উপজেলার ছয়ঘাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সজল আলিমগঞ্জ এলাকার মৃত সাবের আলীর ছেলে। আহতরা হলেন- রাজশাহী মহানগরীর পূর্ব রায়পাড়া এলাকার শামীম হোসেন ও একই এলাকার আজিজুল ইসলাম।

আরও পড়ুন : ফেরিতে আগুন, নিহত বেড়ে ৩১

গোদাগাড়ী মডেল থানার ওসি কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার রাত ৮ টার দিকে উপজেলার ছয়ঘাটি এলাকায় মাটি বহনকারী গাড়িটি আনলোড করার জন্য ট্রাকের বডি ওপরের দিকে উঠালে ১১ হাজার ভোল্টের বিদ্যুতের তারে স্পর্শ হয়।

ফলে ট্রাকটি বিদ্যুতায়িত হয়ে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকের হেলপার সজল মারা যায়। এ সময় ট্রাকে থাকা আরও ২ জন গুরুতর আহত হন।

আরও পড়ুন : বায়াস্ট তত্ত্বাবধায়ক চায় বিএনপি

পরে স্থানীয়রা গোদাগাড়ী ফায়ার সর্ভিসকে খবর দেয়। তারা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ৪২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।

গোদাগাড়ী মডেল থানার ওসি কামরুল জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের সদস্যদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা