ছবি : সংগৃহিত
সারাদেশ

নোয়াখালীতে কিশোরীর লাশ উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন : গাজীপুরে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুর ১টার দিকে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এর আগে, একই দিন বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার আমানউল্ল্যাপুর ইউনিয়নে ৫নম্বর ওয়ার্ডের উত্তর অভিরামপুর গ্রামের আইল্ল্যার বাড়ি থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুন : ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল নসিমন

নিহত সনিয়া আক্তার (১৮) একই গ্রামের আইল্ল্যার বাড়ির শাহ আলমের মেয়ে।

বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মাহবুব হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।

আরও পড়ুন : ওমরাহ পালন শেষে দেশে ফিরলেন হাসনা মওদুদ

তিনি বলেন,পারিবারিক বিষয় নিয়ে তার মা সনিয়াকে শাসন করে। এরপর বুধবার দিবাগত রাত ১টা থেকে ২টার মধ্যে যে কোনো এক সময়ে সে পরিবারের সদস্যদের অগোচরে নিজ শয়ন কক্ষে গলায় ওড়না দিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

অপর এক প্রশ্নের জবাবে এ পুলিশ কর্মকর্তা বলেন, ওই কিশোরী দীর্ঘ দিন থেকে পেটের ব্যাথায় ভূগছিলেন। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, পেটের ব্যাথা সইতে না পেরেও ওই কিশোরী আত্মহত্যা করতে পারে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন : হাজী সংগঠনের ইফতার-দোয়া মাহফিল অনুষ্ঠিত

এসআই মাহবুব আরো বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা