সংগৃহীত
সারাদেশ

মুন্সীগঞ্জে প্রাচীন মূর্তি উদ্ধার

জেলা প্রতিনিধি : মুন্সীগঞ্জের সদরে দিঘী থেকে একটি প্রাচীন মূর্তি উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন : বাংলাদেশ-ভিয়েতনাম সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ

বৃহস্পতিবার (৩০ মার্চ) সকালে রামপাল ইউনিয়নের ঐতিহ্যবাহী বল্লাল সেনের দিঘী থেকে শ্রমিকরা মূর্তিটি উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে শ্রমিকরা কৃষিকাজের জন্য মাটি কেটে সেচের পানির লাইন করতে গেলে মূর্তিটি দেখতে পান। তাৎক্ষণিক বিষয়টি স্থানীয় নেতৃবৃন্দকে জানালে রামপাল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এবং ইউপি সচিব ঘটনাস্থলে এসে মূর্তিটি বুঝে নেন। পরে তারা মূর্তিটি জেলা প্রশাসকের কার্যালয়ের ট্রেজারি বিভাগে জমা দেন।

আরও পড়ুন : বায়াস্ট তত্ত্বাবধায়ক চায় বিএনপি

জেলা প্রশাসনের পক্ষে নেজারত শাখার সহকারী কমিশনার মো. তৌহিদুল ইসলাম বারি মূর্তিটি বুঝে নেন।

প্রাথমিক নিরীক্ষার পরে তিনি গণমাধ্যমকে জানান, মূর্তিটির ওজন ৪ কেজি ৭৯৮ গ্রাম। এটি কষ্টিপাথরের মূর্তি কিনা তা যাচাই-বাছাইয়ের জন্য ঢাকায় ল্যাব টেস্টে পাঠানো হবে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা