সারাদেশ

স্বামীকে হত্যায় স্ত্রীর যাবজ্জীবন

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জে স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সেই সাথে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করার আদেশ দিয়েছেন।

আরও পড়ুন : সরকারের আজ্ঞাবহ কাজ করে না ইসি

মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে মুন্সীগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কাজী আব্দুল হান্নান এ দণ্ডাদেশ দেন। ওই আদালতের পেশকার সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত নীলা আক্তার (৪০) মৃত নাজির হোসেন এর স্ত্রী এবং মুন্সীগঞ্জ সদর উপজেলার নয়াগাঁও এলাকার জয়নাল আবেদীনের মেয়ে। আগে থেকে কারাগারে ছিলেন নীলা। তাকে আদেশের দিন আদালতে হাজির করা হয়। আসামীর উপস্থিতিতেই এই আদেশ দেন বিচারক।

আরও পড়ুন : সড়ক দুর্ঘটনায় ২০ ওমরাহ যাত্রীর মৃত্যু

এর আগে স্বামীকে হত্যা করার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় দোষ স্বীকারমূলক জবানবন্দি দেন নীলা।

নিহতের ভাই জাহাঙ্গীর হোসেনের দায়ের করা এজাহার সূত্রে জানাগেছে, মুন্সীগঞ্জ সদর উপজেলার শহরের মাঠপাড়া এলাকার গিয়াস উদ্দিনের ছেলে নাজির হোসেনের সাথে আসামি লীলা আক্তারের প্রায় ২৫ বছর আগে বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাহাদের এক ছেলে নাইম (১৯) ও এক মেয়ে নূপুর (১৭) রয়েছে। বিয়ের পর হতে সাংসারিক বিভিন্ন বিষয় নিয়া তাদের বিরোধ চলে আসছিল।

আরও পড়ুন : ইকুয়েডরে ভয়াবহ ভূমিধস, নিহত ১৬

২০১৫ সালের ২০ জুন রাত ৯ টার দিকে নীলা তার স্বামীগৃহে স্বামী নাজিরকে মারধর করে। সে কারনে নাজির খাওয়া দাওয়া না করে তার দো'চালা টিনের বসত ঘরের পাটাতনে উঠে শুয়ে থাকলে রাত সাড়ে ৯ টার দিকে বৈদ্যুতিক তার দিয়া গলায় ফাঁস লাগিয়ে শ্বাসরুদ্ধ করে নাজিরকে হোসেনকে হত্যা করে স্ত্রী নীলা।

পরে নিহতের লাশের পাশে ৩২ ফুট লাল রঙের বৈদ্যুতিক তার পরে থাকতে দেখে নিহতের স্বজনরা থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

আরও পড়ুন : উন্নয়ন হয়েছে বলে অন্যরা পাত্তা দেয়

এ ঘটনায় নিহতের ভাই জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করলে সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে আদালত এই দণ্ডাদেশ দেন।

এ ব্যাপারে কোর্ট পুলিশের পরিদর্শক মো. জামাল উদ্দিন বলেন, আসামী নিলা আক্তারকে গ্রেফতার পর আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দী দেন। মামলার সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত আসামি নীলা আক্তারকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদয়ে, আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

আরও পড়ুন : নওগাঁয় নারীর মৃত্যুর ঘটনায় তদন্ত হচ্ছে

সরকার পক্ষের বিজ্ঞ কৌশলী অ্যাডভোকেট আব্দুল মতিন জানান, আসামি নিলা আক্তার পূর্বেই আদালতে দোষ স্বীকার করে জবানবন্দী দিয়েছেন। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিজ্ঞ আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছেন। আদালতের রায়ে আমরা সন্তুষ্ট।

সান নিউজ/ এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা