সারাদেশ

ঈশ্বরগঞ্জে কৃষকদের মাঝে সার বিতরণ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ২০২২-২৩ অর্থ বছরে খরিপ-(১) এবং ২০২৩-২০২৪ মৌসুমে উফসী আউশ ধান ও পাট ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন : সড়ক দুর্ঘটনায় ২০ ওমরাহ যাত্রীর মৃত্যু

মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ বীজ ও সার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুসরাত জামানের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়।

বীজ ও সার বিতরণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. হাফিজা জেসমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও স্থানীয় সংসদ সদস্য ফখরুল ইমাম এমপি,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সানোয়ার রাসেল, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল হাদীসহ জাতীয় পার্টির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। আরও উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারি, স্থানীয় সাংবাদিক ও উপকার ভোগী কৃষকরা।

আরও পড়ুন : সরকারের আজ্ঞাবহ কাজ করে না ইসি

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উফসী আউশ ধান ও পাটের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচীর আওতায় কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে। এবার উপজেলায় ৫০০ জন কৃষকের মাঝে ৫ কেজি করে উফশী জাতের আউশ ধানের বীজ ও ১০ কেজি করে ডিএপি এবং এমওপি সার প্রদান করা হচ্ছে। এছাড়াও ২০০ কৃষকের মাঝে তোষা জাতের পাট বীজ প্রদান হচ্ছে বলে জানা যায় কৃষি অফিস।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুসরাত জামান বলেন, আউশ ধানের আবাদ ও পাটের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকের মাঝে উফশী জাতের আউশধানের বীজ ও সার বিতরণ করা হচ্ছে। মঙ্গলবার প্রাথমিকভাবে উপজেলার বড়হিত ইউনিয়নের কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণের মধ্য দিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। উপজেলার মোট ৭০০ জন কৃষক উন্নত জাতের আউশ ধান ও পাটের বীজ এবং সার পাবেন। এতে একদিকে যেমন উৎপাদন বৃদ্ধি পাবে, অন্যদিকে আর্থিকভাবে লাভবান হবেন কৃষকরা।

সান নিউজ/ এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

নিউইয়র্কে বাংলা চলচ্চিত্রের উৎসব ২ আগস্ট

বাংলা চলচ্চিত্রকে আন্তর্জাতিক অঙ্গনে আরও বিস্তৃতভাবে তুলে ধরতে যুক্তরাষ্ট্রে...

প্রাকৃতিক দুর্যোগে সরকারের পদক্ষেপ

দেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর পূর্বাঞ্চলের জেলাগুলোতে আকস্মিক বন্যা, ভূমিধস ও পা...

যৌন অসদাচরণের অভিযোগে বরখাস্ত আইসিসির প্রধান করিম খান

যৌন অসদাচরণের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আ...

বদলে আরও ভয়ংকর ডেঙ্গু উপসর্গ

বর্ষা শেষ হওয়ার আগেই এবার প্রকোপ বেড়েছে ডেঙ্গু রোগ...

শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, প্রকৃত ধর্মবিশ্বাসীরা কখনো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা