সারাদেশ

হ্যান্ড টলি ভেঙ্গে চালকের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর চাটখিল উপজেলায় হ্যান্ড টলি ভেঙ্গে মাথায় রড ঢুকে এক হ্যান্ড টলি চালকের মৃত্যু মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : সরকারের আজ্ঞাবহ কাজ করে না ইসি

মঙ্গলবার (২৮ মার্চ) সকাল ৮টার দিকে উপজেলার চাটখিল মারকাজ মসজিদের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো.আলমগীর হোসেন (৩৫) নেত্রকোনা জেলার ভারহাটা থানার শিবনা গ্রামের মৃত মনির হোসেনের ছেলে। সে চাটখিলের ভীমপুরে একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করত।

আরও পড়ুন : সড়ক দুর্ঘটনায় ২০ ওমরাহ যাত্রীর মৃত্যু

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালের দিকে চাটখিল বাজার থেকে একটি হ্যান্ড টলিতে অতিরিক্ত রড বোঝাই করে পার্শ্ববতী একটি বাড়িতে যাচ্ছিলো আলমগীর। যাত্রা পথে সোনাইমুড়ী মুখি চাটখিল মারকাজ মসজিদের সামনে পৌঁছলে অতিরিক্ত রড বোঝাইয়ের কারণে হ্যান্ড টলির সামনের অংশ ভেঙ্গে গাড়িতে থাকা রড তার মাথার পিছন দিক থেকে ঢুকে সামনের দিক দিয়ে বের হয়ে যায়। তাৎক্ষণিক স্থানীয় লোকজন তাকে উদ্ধার করিয়া চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

চাটখিল থানার উপপরিদর্শক (এসআই) টিপু সুলতান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ যাওয়ার আগে নিহতের স্ত্রী ও মা লাশ নিয়ে তাদের গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেয়। এ ঘটনায় পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/ এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা