সারাদেশ

সেহরি খেতে উঠে দেখল ছেলের লাশ  

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কবিরহাট উপজেলায় বসত ঘর থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মো.তাওহিদ (২০) উপজেলার সুন্দলপুর ইউনিয়নের দেলোয়ার আর্মি বাড়ির মো.মহিউদ্দিন ওরফে খোকনের ছেলে।

আরও পড়ুন : এক্সপ্রেসওয়েতে ১০ ঘণ্টায় ১৯৬ মামলা

মঙ্গলবার (২৮ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের উত্তর সুন্দলপুর গ্রামের দেলোয়ার আর্মি বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভিকটিমের মা রেহানা আক্তার ও পরিবারের অন্য সদস্যরা মঙ্গলবার ভোর রাতে সেহরি খেতে উঠেন। ওই সময় রোজা রাখার জন্য সেহরি খেতে ছেলেকে ডাকাডাকি শুরু করেন তিনি । ছেলে তার মায়ের ডাকে সাড়া না দিলে, তিনি জোরে দরজা ধাক্কা দিলে দরজা খুলে যায়। রেহানা বেগম দরজা খুলে দেখেন ছেলে তাওহিদ টিনের ঘরের আড়ায় গামছা দিয়ে ফাঁস দিয়ে ঝুলছে। এরপর রেহানা বেগমের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসেন। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

জানা যায়, ৮-৯মাস আগে তাওহিদ প্রেম করে বিয়ে করে ফেনীর পশুরাম এলাকার মমতাজ নামের এক তরুণীকে। বিয়ের পর থেকে বাবা-মায়ের সাথে স্ত্রী মমতাজের বিভিন্ন বিষয় নিয়ে কলহ লেগে থাকত। পরিবার ও স্ত্রীর ওপর অভিমান করে সোমবার দিবাগত গভীর রাতের কোনো এক সময়ে বসত ঘরের নিজ শয়ন কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে।

আরও পড়ুন : খুনি মোশতাককে বঙ্গবন্ধুর প্রতিযোগী বলায় বিক্ষোভ

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা