ছবি : সংগৃহিত
সারাদেশ

ভালুকায় শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা: ময়মনসিংহের ভালুকায় রমজান উপলক্ষ্যে স্কুল বন্ধের দাবিতে প্রায় আধাঘন্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের উপর লাঠিপেটার ঘটনা ঘটে।

আরও পড়ুন : মুন্সীগঞ্জে পথচারীদের মাঝে ইফতার বিতরণ

সোমবার (২৭ মার্চ) বেলা সাড়ে ১১ টায় স্কুল গেইটের সামনে হবিরবাড়ি ইউনিয়ন সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে। পরে পুলিশ ও স্কুল ম্যানেজিং কমিটির সদস্যদের হস্তক্ষেপে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।

লাঠিপেটায় আহত ওই স্কুলের দশম শ্রেণীর শিক্ষার্থী আব্দুল্লাহ আল নাঈমসহ একাধিক শিক্ষার্থী জানায়, রমজানের শুরু থেকে তারা স্কুল বন্ধের দাবি করে আসছিলো, বার বার দাবির পরও বন্ধ না করায় তারা মহাসড়ক অবরোধ করে।

আরও পড়ুন : সন্ত্রাসী দিয়ে জমি দখলের সময় আটক ১০

ওই সময় ম্যানেজিং কমিটির সদস্য আবুল কালাম খানসহ কতিপয় লোক অবরোধ তুলে নেয়ার জন্য তাদেরকে লাঠিপেটা করে। এতে নাঈমসহ বেশ কয়েকজন আহত হয়।

স্কুলের প্রধান শিক্ষক নুরুল ইসলাম মানিক জানান, স্কুল বন্ধের দাবিতে শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে। প্রাইভেট পড়ায় বিদ্যালয়ের এমন কতিপয় শিক্ষকের ইন্দনে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে। ওইসময় কমিটির সদস্যদের নিয়ে এবং স্কুল বন্ধের আস্বাস দিলে অবরোধ তুলে নেয় তারা। তবে শিক্ষার্থীদের লাঠিপেটার কথা তিনি অস্বীকার করেন।

আরও পড়ুন : নরসিংদীতে অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেফতার

স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ শাহাব উদ্দিন তালুকদার জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান এবং স্কুল বন্ধের আশ্বাস দিলে সড়ক অবরোধ প্রত্যাহার করে বিক্ষুব্ধ ছাত্র ছাত্রীরা।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হারুন অর রশিদ জানান, রমজানের আগেরদিন থেকে ২৭ এপ্রিল পর্যন্ত সরকারীভাবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। শিক্ষার্থীদের বাধ্য করে স্কুল খোলা রাখার কোন সুযোগ নেই।

আরও পড়ুন : দেওয়ানগঞ্জে ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু

ভালুকা মডেল থানার পরিদর্শক (ওসি) মোহাম্মদ কামাল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং শিক্ষার্থীদের সাথে কথা বলে তাদেরকে রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি গঠন

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ ওয়েলফেয়া...

মাদারীপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বিপুল উৎসাহ উদ্দীপনের মধ্যে দিয়ে বাংলাদেশ জাতীয়তা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

শাড়িকাণ্ডে ফের আলোচনায় অভিনেত্রী তিশা, ফোনালাপ ফাঁস

শাড়িকাণ্ড ঘিরে আবারও আলোচনায় অভিনেত্রী তানজিন তিশা। ৭৫ হাজার টাকা মূল্যের শাড়...

ইঞ্জিন বিকল হয়ে ট্রলারডুবি, নিখোঁজ হাতিয়ার দুই জেলে

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে ইঞ্জিন বিকল হয়ে একটি মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা