ছবি : সংগৃহিত
সারাদেশ

সন্ত্রাসী দিয়ে জমি দখলের সময় আটক ১০

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে ভারাটে সন্ত্রাসী দিয়ে জমি দখলের অভিযোগে ১০ জনকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে, উলিপুর পৌরসভার নিজাই খামার এলাকায়।

আরও পড়ুন : সন্ত্রাসী দিয়ে জমি দখলের সময় আটক ১০

জানা গেছে, শহিদুল ইসলামের সাথে একই এলাকার আব্দুল করিমের জমি নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিলো। এরই প্রেক্ষিতে রোববার (২৬ মার্চ) বিকেলে আব্দুল করিম ভারাটে লোকজন নিয়ে ভুক্তভোগী শহিদুল ইসলামের বাড়ীতে প্রবেশ করে তার পিতা আব্দুল আহাদ ও স্ত্রী মার্জিয়া বেগমকে মারধর করে।

স্থানীয়রা আহত অবস্থায় আব্দুল আহাদ ও মার্জিয়া বেগমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে স্থানীয় লোকজন ভারাটে সন্ত্রাসীদের আটক করে থানায় খবর দেয়।

আরও পড়ুন : নরসিংদীতে অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেফতার

এ ঘটনায় শহিদুল ইসলাম বাদী হয়ে ১১জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৫/৬ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই আজিজুল হাকিম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে অভিযুক্ত ১০জনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়।

আটককৃতরা হলেন- উপজেলার মালতিবাড়ী দিগড় এলাকার মৃত বদিয়তুল্যার পুত্র আনোয়ারুল ইসলাম মুকুল (৩৮), মোখলেছুর রহমানের পুত্র ফরহাদ হোসেন (৩৫), মৃত সুধির চন্দ্র সেনের পুত্র সুমন চন্দ্র সেন (৩৬), মৃত আবুল হোসেনের পুত্র মাইদুল ইসলাম(৩৫), মৃত আঃ মজিদের পুত্র শাহিন আলম(৪২), আহাম্মদ হোসেনের পুত্র ছকিয়তুল্যা (৩২), আবু তালেবের পুত্র আশিক মিয়া (২০), মালতি বাড়ী বাড়াইপাড়া এলাকার আফজাল হোসেনের পুত্র হাফিজুর রহমান (২৫), মৃত আঃ ওহাবের পুত্র আতাউর রহমান (৩৫) ও মৃত জাহাঙ্গীরের পুত্র আঃ কাদের (২৯)।

আরও পড়ুন : দেওয়ানগঞ্জে ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু

এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আশরাফুজ্জামান জানান, আটক আসামিদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা