প্রতীকী ছবি
সারাদেশ

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ ভাইয়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জে খালার জানাজা শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ২ ভাই।

আরও পড়ুন: বাংলাদেশ আঞ্চলিক নেতা হয়ে উঠছে

শনিবার (২৫ মার্চ) রাত পৌনে ৮টার দিকে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ভাটিপাড়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুসহ একই পরিবারের আরও চারজন গুরুতর আহত হয়েছেন।

নিহত দুই ভাই হলেন উপজেলার চিলাপাঞ্জা গ্রামের কানাই মিয়ার ছেলে মহিন উদ্দিন (৬০) ও তাজউদ্দিন (৪৫)। আহতরা হলেন নিহত তাজউদ্দিনের ছেলে মিশকাত (৭), নিহত মহিন উদ্দিনের স্ত্রী রিজিয়া বেগম (৫৫), চিলাপাঞ্জা গ্রামের নবীর হোসেনের স্ত্রী খাইরুন্নেছা (৫২) এবং একই গ্রামের মিন্নত আলীর ছেলে মো. আলী।

হতাহতের স্বজনরা জানান, খালার জানাজা পড়ার জন্য দুই ভাই তাদের পরিবারের লোকজনকে নিয়ে বানিয়াচংয়ের উজিরপুর গ্রামে গিয়েছিলেন। ইফতারের পর দুটি সিএনজি অটোরিকশা দিয়ে তারা ফিরছিলেন বানিয়াচংয়ে। পথিমধ্যে উপজেলার সুবিদপুর ইউনিয়নের ভাটিপাড়া নামক স্থানে একটি এস্কেভেটরের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায় দুটি সিএনজি। এতে গুরুতর আহত হন মহিন উদ্দিন ও তার ভাই তাজউদ্দিনসহ পরিবারের আরও চারজন।

আরও পড়ুন: তিউনিসিয়া ফের নৌকাডুবি, নিহত ১৯

এসময় বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ হবিগঞ্জ শহর থেকে বানিয়াচং যাচ্ছিলেন। পথে দুর্ঘটনা দেখে তিনি তার গাড়ি দিয়ে হতাহতদের সদর আধুনিক হাসপাতালে পাঠান।

বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেব দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: বিএনপি পাকিস্তানি ভাবধারায় উজ্জীবিত

উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ বলেন, আমি হবিগঞ্জ শহর থেকে ফেরার পথে দুর্ঘটনাটি দেখতে পাই। তখন অনেক গাড়ি সেখানে থাকলেও কেউ আহতদের হাসপাতালে নিতে রাজি হয়নি। তাৎক্ষণিক আমি আমার গাড়ি দিয়ে তাদের সদর হাসপাতালে প্রেরণ করি। আর আমি অন্য একটি সিএনজি নিয়ে চলে যাই। পরে জানতে পারি যে, আহত দুই ভাই মারা গেছেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা