ছবি : সংগৃহিত
সারাদেশ
ইয়্যুথ ফর বেটার ফিউচার সোসাইটি

রাজধানীতে ওয়াইবিএফ’র স্বাধীনতা দিবস উদযাপন

নিজস্ব প্রতিনিধি : মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর উত্তরায় ইয়্যুথ ফর বেটার ফিউচার সোসাইটি (ওয়াইবিএফ) স্বাধীনতা র‍্যালির আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের সাবেক ডিআইজি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন।

আরও পড়ুন : স্বাস্থ্য ঝুঁকিতে নজরুল বিশ্ববিদ্যালয়ের হলের শিক্ষার্থীরা

রোববার (২৬ মার্চ) সকালে রাজধানীতে সংগঠনটির সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও সেক্রেটারি আব্দুর রহিম সঞ্চালনায় র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

র‍্যালি পরবর্তী সমাবেশে মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বলেন, আমরা প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর হাত থেকে রক্ষা করেছি। এখন তোমাদের দায়িত্ব দেশের এই গৌরব ধরে রাখা। আমি বিশ্বাস করি, ইয়ুথ ফর বেটার ফিউচার সোসাইটির সকল সদস্য এ দায়িত্ব পালন করতে সক্ষম হবে।

আরও পড়ুন : প্রতিবন্ধী রিকশাচালকের পাশে তাশরিফ

বিশেষ অতিথির বক্তব্যে ওয়াইবিএফ’র সাবেক সভাপতি মেহেদী হাসান পারভেজ বলেন, দেশের সার্বিক উন্নতির জন্য ঐক্যবদ্ধ প্রচেষ্টা আবশ্যক। তাই তোমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

ওয়াইবিএফ সভাপতি হুমায়ুন কবির তার বক্তব্যের সংগঠনটির সামাজিক কার্যক্রমের পাশাপাশি দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং তিনি সকল সদস্যকে দেশের জন্য কাজ করার আহ্বান জানান।

আরও পড়ুন : নওগাঁয় গণহত্যার দেয়াল পত্রিকা উৎসব অনুষ্ঠিত

র‍্যালিতে রাজধানী ঢাকার প্রায় ৫০ টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

প্রসঙ্গত, ওয়াইবিএফ ২০০৯ সালে প্রতিষ্ঠিত সরকারি অনুমোদনপ্রাপ্ত একটি সামাজিক সংগঠন। প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি বিভিন্ন সামাজিক, ছাত্রকল্যাণ ও জনকল্যানমূলক কাজ করে যাচ্ছে।

আরও পড়ুন : শরীয়তপুরে মন্দির রক্ষার দাবিতে মানববন্ধন

বিশেষ করে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের ক্যারিয়ার ও লিডারশিপ ডেভেলপমেন্টে প্রতিবছর বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা