ছবি : সংগৃহিত
সারাদেশ

নওগাঁয় গণহত্যার দেয়াল পত্রিকা উৎসব অনুষ্ঠিত

এম এ রাজ্জাক, নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় দ্বিতীয় বারের মতো ভয়াল ২৫ মার্চ কালারাত্রি উপলক্ষে শিক্ষার্থীদর অংশগ্রহণে দেয়াল পত্রিকায় গণহত্যার কাহিনী তুলে ধরা শীর্ষক এক উৎসব অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন : পাইপগানসহ ২ ছিনতাইকারী গ্রেফতার

শনিবার (২৫ মার্চ) সদর উপজেলার বোয়ালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অত্র বিদ্যালয়ের আয়োজনে ও একুশে পরিষদ নওগাঁর সহযোগিতায় এই দেয়াল পত্রিকা উৎসব অনুষ্ঠিত হয়।

১৯৭১ সালের ২৫মার্চ এই বোয়ালিয়া গ্রামে ও তার আশেপাশের গ্রাম গুলোতে পাকবাহিনী শতাধিক নিরীহ মানুষকে নির্মম নির্যাতন ও অত্যাচার করার পর গুলি করে হত্যা করে। সেইদিন অনকেই গুরুত্বর আহত অবস্থায় বেঁচে ফিরেন।

আরও পড়ুন : নোয়াখালীতে মহান স্বাধীনতা দিবস

ভয়াল সেই ২৫মার্চ সম্পর্কে তথ্যগুলো বর্তমান ও আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে নওগাঁর সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদ কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় দ্বিতীয় বারে উৎসবের আয়োজন করা।

শিক্ষার্থীরা অত্র অঞ্চলে ২৫মার্চ পাকবাহিনীর তাণ্ডব চালানা সেই সব স্থান ও গণকবরগুলোতে সরেজমিন পরিদর্শন করে এবং বেঁচে যাওয়া মানুষদের সঙ্গে কথা বলে সেই তথ্যগুলো দেয়াল পত্রিকার মাধ্যম প্রকাশ করছে।

আরও পড়ুন : পানছড়ি সীমান্ত সড়কে কালভার্ট ভেঙে রড উধাও

এছাড়া ২৫মার্চ ও স্বাধীনতা সম্পর্কে বর্তমান ও আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে এমন আয়োজনের কোন বিকল্প নেই বলে মনে করছে আয়াজকেরা।

উৎসবের শুরুতই বিদ্যালয়ের প্রাঙ্গনে এক আলাচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিত সরকার, একুশে পরিষদ নওগাঁর উপদেষ্টা বিন আলী পিটু, সভাপতি এ্যাড. ডিএম আব্দুল বারী, সহ-সভাপতি এমএম রাসেল, প্রতাপ চদ্র, সম্পাদক মনোয়ার হাসান লিটন প্রমুখ বক্তব্য রাখেন।

আরও পড়ুন : খাগড়াছড়িতে মহান স্বাধীনতা দিবস পালিত

এসময় সকল শহীদদের সম্মানে একমিনিট নিরবতা পালন করা হয়। এরপর শিক্ষার্থীসহ উৎসব আগত সকল দর্শনার্থীরা দেয়াল পত্রিকা উৎসবটি দর্শন করেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইউপি নির্বাচন ঘিরে হামলা-সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫, আহত একাধিক

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে মুন্সীগঞ্জ...

আইপিএলের নিলামে মোস্তাফিজসহ ৭ টাইগার তারকা

গত আসরে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডে অন্তর্ভুক্তি এবং পরবর্তীতে আকস্মিক ব...

শেখ হাসিনা, ইনু, নানক, বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমা...

১১ বছর শিকলবন্দি জাফর, অসহায় অসুস্থ বাবা-মা

ফরিদপুরের আলফাডাঙ্গায় এক অসুস্থ ছেলেকে ঘিরেই আবর্তিত হচ্ছে বৃদ্ধ বাবা-মায়ের জ...

ডিসেম্বরের মধ্যেই মালয়ে‌শিয়ায় কর্মী পাঠানো শুরুর আশা সরকারের

বন্ধুরাষ্ট্র মালয়েশিয়ায় কর্মী প্রেরণের জন্য এখন পর...

শীর্ষে রাশিয়া-যুক্তরাষ্ট্র, বাড়ছে বৈশ্বিক উদ্বেগ

বিশ্বব্যাপী সামরিক শক্তির ভারসাম্য ও ভূরাজনৈতিক প্রতিযোগিতায় এখনো সবচেয়ে গুরু...

কাতারের পাশে তুরস্ক, সই হলো প্রতিরক্ষা চুক্তি

তুরস্ক ও কাতার পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সই করেছে। আজ শুক্রবার ইস্তাম্বুলের...

১১ দলের সিলেটমুখী লংমার্চ স্থগিত

ঢাকা-সিলেট মহাসড়কের দীর্ঘদিনের নাজুক অবস্থার কারণে সড়কপথ এড়িয়ে রেলপথে লংমার্চ...

কমিউনিস্ট-জামাত-তৃণমূল বাংলায় রাজনীতি করতে পারবে না : শুভেন্দু অধিকারী

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, রাজ্যের মানুষের জীবন থেকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা