ছবি: সংগৃহীত
সারাদেশ

ফরিদপুরে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

জেলা প্রতিনিধি : ফরিদপুরের মধুখালী উপজেলায় এক শিশুকে ধর্ষণের অভিযোগে সৎ ছেলেকে (১৪) আসামি করে মামলা করেছেন বাবা। পাশাপাশি ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়রা বাবা ও সৎ ছেলেকে একটি বিদ্যালয়ের কক্ষে আটকে মারধর করায় আরেকটি মামলা করেছেন তিনি।

আরও পড়ুন : আটা নিতে গিয়ে পদদলিত হয়ে নিহত ৪

জানা গেছে, গত ১৭ মার্চ দুপুরে উপজেলার জাহাপুর ইউনিয়নে ৯ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ এনে বাবা (৪০) ও শিশুটির সৎ ভাইকে একটি বিদ্যালয়ের কক্ষে আটকে মারধর করেন এলাকার ৭-৮ জন ব্যক্তি।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি বাবা ও ছেলেকে মারধর করছেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে বাবা ও ছেলেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

আরও পড়ুন : বিশ্বজুড়ে বেড়েছে মৃত্যু

মধুখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে কিশোরের বিরুদ্ধে তার সৎ বোনকে ধর্ষণের অভিযোগের সত্যতা পাওয়া গেলেও বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের প্রমাণ পাওয়া যায়নি।

এ ঘটনায় গত ২১ মার্চ বাবা বাদী হয়ে সৎ ছেলেকে আসামি করে ধর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের করেন। ঐ মামলায় ২২ মার্চ কিশোরকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।

আরও পড়ুন : প্রতিবন্ধী রিকশাচালকের পাশে তা...

মধুখালী থানা পুলিশের এই কর্মকর্তা আরও জানান, শিশুটির শারীরিক পরীক্ষা করানো হয়েছে এবং শিশুটি আদালতে জবানবন্দি দিয়েছে। এছাড়া ২১ মার্চ শিশুটির বাবা ও সৎ ছেলেকে মারধরের ঘটনায় আরেকটি মামলা করা হয়েছে। এতে ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৭-৮ জনকে আসামি করা হয়েছে। মামলার এজাহারভুক্ত আসামি মো. কুতুবকে গ্রেফতার করা হয়েছে। বাকিদেরকেও গ্রেফতারের চেষ্টা চলছে।

জানা যায়, ধর্ষণের শিকার শিশুটি মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের সালামতপুর গ্রামের বাসিন্দা। তার মা মারা গেছেন। শিশুটির বাবা আগে আরেকটি বিয়ে করেন। সেই স্ত্রীর ১৪ ও ১১ বছর বয়সী দুই ছেলে রয়েছে। ঐ স্ত্রী বর্তমানে বিদেশে থাকেন।

আরও পড়ুন : সৌদিতে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত

শিশুটির বাবা একটি পাটকলে কাজ করেন। মধুখালির জাহাপুর ইউনিয়নের একটি গ্রামে সৎ দুই ভাইয়ের সাথে শিশুটি থাকে এবং স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে ২য় শ্রেণিতে পড়াশোনা করে। শিশুটির বড় সৎ ভাই জাহাপুরে একটি পাটকলে শ্রমিক হিসেবে কাজ করে।

স্থানীয়রা বলেন, শিশুটির মা নেই, সে বাবার সাথে মাঝকান্দী গ্রামে একটি ভাড়া বাসায় থাকে। বাবা সপ্তাহে ৫দিন কাজের জন্য বাইরে থাকেন। এই সুযোগে শিশুটির সৎ ভাই (১৪) জোরপূর্বক তার সাথে অসামাজিক কাজ করে। প্রতি রাতে শিশুটির ঘর থেকে তার কান্নার আওয়াজ শোনা যায়।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রে টর্নেডো, নিহত বেড়ে ২৬

পরে বিষয়টি জানাজানি পর স্থানীয়রা কৌশলে শিশুটির বাবা ও সৎ ভাইকে একটি বিদ্যালয়ে আটকে মারধর করে পুলিশে খবর দেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা