ছবি: সংগৃহীত
সারাদেশ

ট্রাকচাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : বগুড়া-নওগাঁ মহাসড়কে ট্রাকচাপায় এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : ইমাদ পরিবহনের কর্তৃপক্ষ বিরুদ্ধে মামলা

সোমবার (২০ মার্চ) দুপুরে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার পৌর এলাকার বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাদ্দাম হোসেন (৩৭) সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার কুড়াইল গ্রামের আব্দুল মোতালেবের ছেলে। তিনি বগুড়ায় ওষুধ কোম্পানি ইউনিমেড-ইউনিহেলথে বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

আরও পড়ুন : ব্রহ্মপুত্র নদে বাঁশের বান্ডালের উদ্বোধন

দুপচাঁচিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোসাদ্দেক হোসেন এ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, সাদ্দাম হোসেন দুপচাঁচিয়া হাসপাতাল রোড থেকে মোটরসাইকেলে বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। এ সময় আক্কেলপুরগামী একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

তিনি আরও জানান, দুর্ঘটনার পরই ট্রাকটি পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। মরদেহটি উদ্ধার করে পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

আরও পড়ুন : মুজিব জন্মশত বর্ষের উপহার

নিহতের পরিবারকে দুর্ঘটনার খবর জানানো হয়েছে। তারা এলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা