সারাদেশ

সিলেটে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু

সান নিউজ ডেস্ক: সিলেট নগরীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন দুই নির্মাণ শ্রমিক। সোমবার (২০ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে নগরীর সবুজবাগ আবাসিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সিলেটের জকিগঞ্জ উপজেলার বিয়াবাইলের জাহিদ (২৭) ও বিয়ানীবাজার উপজেলার গোলঘাটের সাদিক (২৫)।

সিলেট মহানগর পুলিশের শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান বলেন, ভবনের বেইজ ঢালাইয়ের জন্য খোঁড়া গর্তে বৃষ্টির পানি জমে যায়। আজ (সোমবার) সকালে দুই শ্রমিক সে পানি নিষ্কাশনে পানিতে পাম্প রেখে বিদ্যুতের সুইচ দেওয়ার সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হন। অন্যান্য শ্রমিকরা তাদেরকে উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লাশ দুটি ওসমানী হাসপাতালের মর্গে রয়েছে বলে জানান ওসি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা