ছবি: সংগৃহীত
সারাদেশ

বজ্রপাতে পাঁচ গরুর মৃত্যু

জেলা প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় বজ্রপাতে ৫টি গরু মারা গেছে।

আরও পড়ুন : ঘর পাচ্ছে আরও ১৩৩০টি পরিবার

রোববার (১৯ মার্চ) রাতে উপজেলার মোহনপুর ইউনিয়নের এলংজানি গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, বৃষ্টির সময় এলংজানি গ্রামের মাজেদ আলী প্রামানিকের গোয়ালে বজ্রপাত হওয়া ঘরটিতে থাকা ৫টি গরুর মৃত্যু হয়েছে। এতে তার প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

আরও পড়ুন : সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমান’র প্রয়াণ

মোহনপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, বজ্রপাতে ৫টি গরুর মৃত্যু হয়েছে। তবে এতে কোনো মানুষ হতাহত হননি। এক সাথে ৫ গরুর মৃত্যুতে মাজেদ আলী একেবারে নিঃস্ব হয়ে গেছেন।

বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করা হয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন : সারাদেশে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উজ্জল হোসেন জানান, বজ্রপাতে ৫টি গরু মারা যাওয়ার বিষয়টি অবগত হয়েছি। তদন্ত করে ক্ষতিগ্রস্ত কৃষক মাজেদ আলীকে সহযোগিতা করা হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা