ছবি : সংগৃহিত
সারাদেশ

পিরোজপুরে বাসচাপায় নিহত ৩

জেলা প্রতিনিধি : বরগুনার পাথরঘটায় বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে পিরোজপুরের শংকরপাশায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।

আরও পড়ুন : স্ত্রীকে পুড়িয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

শুক্রবার (১৭ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে জেলার পিরোজপুর-চরখালী সড়কের শংকরপাশায় এ দুর্ঘটনা ঘটে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

নিহতরা হলেন, বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার চোমরা গ্রামের আবুল হোসেন মিনার ছেলে মো. ইয়াসিন মিনা (১৪), কচুয়া উপজেলার আল আমিন মল্লিকের ছেলে মো. শাহিন মল্লিক (১৮) ও কচুয়া উপজেলার মো. বাদশা (১৮)।

আরও পড়ুন : রুমায় সার্জেন্ট ও শ্রমিকসহ অপহৃত ৩

পুলিশ সূত্রে, বিকেলে একটি নসিমনে করে বাগেরহাট থেকে বরগুনার পাথরঘটায় একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন তারা। ওই নসিমনে ২২ জন ছিলেন।

বিকেল ৫টার দিকে নসিমনটি সদর উপজেলার শংকরপাশা সড়কে পৌঁছালে মঠবাড়িয়া থেকে ঢাকাগামী গ্রামীণ পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে এসে নসিমনটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুই যাত্রীর মৃত্যুর হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও একজন নিহত হন। বাকিদের খুলনা মেডিকেলে পাঠানো হয়েছে।

আরও পড়ুন : বাউফলে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০

পিরোজপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সোহেল বলেন, ঘটনাস্থলে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। জেলা হাসপাতালে নেওয়ার পর অপরজনের মৃত্যু হয়। বাকিদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

হাসপাতালে আহত অবস্থায় চারজনকে আনা হয়েছিল। এদের মধ্যে মো. ইয়াসিন মিনা নামে একজনের মৃত্যু হয়। বাকিদের খুলনায় পাঠানো হয়েছে বলে জানান পিরোজপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রফিকুল ইসলাম।

আরও পড়ুন : মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণের মৃত্যু

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ জ ম মাসুদুজ্জামান বলেন, সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল সারা দেশে আগামী ১০ আগস্ট একযোগে প্রকাশ...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

বিএসইসির নতুন কমিশনার হোসেন সাদাত

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন কমিশনার হিসেবে হ...

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : ৩ সদস্যের কমিটি গঠন

দেশের বাজারে চলতি টুথপেস্টগুলোর মধ্যে ২৬টিতে ‘ক্ষতিকর’ মাইক্রোপ্ল...

রাষ্ট্রপতি নির্বাচনে প্রস্তুত নির্বাচন কমিশন

রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাস...

এআই ব্যবহার করে পরীক্ষায় নকল, এইচএসসি পরীক্ষার্থী বহিষ্কার

চট্টগ্রামে মোবাইল ফোনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে এইচএসসি পরীক্ষায়...

জাবির নতুন ট্রেজারার হলেন অধ্যাপক ড. মো. সোহেল রানা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নতুন ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা