সংগৃহীত
সারাদেশ

মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণের মৃত্যু

জেলা প্রতিনিধি : সিরাজগঞ্জের বেলকুচিতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় সোহান হোসেন (১৮) নামে এক তরুণ নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই তরুণ।

আরও পড়ুন : বঙ্গবন্ধুর আদর্শে স্মার্ট বাংলাদেশ গড়ব

শুক্রবার (১৭ মার্চ) সকালে বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ি ইউনিয়নের বানিয়াগাঁতি কবরস্থান সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহান হোসেন বেলকুচি উপজেলার বওড়া দক্ষিণপাড়া গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে।

অন্যদিকে আহতরা হলেন, একই উপজেলার বওড়া গ্রামের আল আমিনের ছেলে আকাশ (১৮) ও একই গ্রামের দেলবার হোসেনের ছেলে সুজন (১৭)। তারা ৩ জন একই মোটরসাইকেলে আরোহী ছিলেন।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন : বিএনপি সংবিধান কলঙ্কিত করেছে

ওসি আসলাম হোসেন জানান, মোটরসাইকেল নিয়ে বেপরোয়া গতিতে ভাঙ্গাবাড়ি থেকে বওড়া গ্রামের দিকে যাচ্ছিলেন এই ৩ তরুণ। পথিমধ্যে বানিয়াগাঁতি কবরস্থান সংলগ্ন এলাকায় এলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের শাল বাগানে চলে যায় এবং একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই সোহান নিহত হয়।

ওসি আরও জানান, আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম থেকে পূর্ব দেওভোগে তীব্র জলাবদ্ধতা 

মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম দেওভোগ থেকে পূর্ব দেওভোগের জেলা পরিষদ সংলগ্ন প্রায়...

ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে ব্যবসায়ীদের চাপ  

আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি এবং পরিবহন খরচ বেড়ে যাওয়ার অজুহাত দেখিয়ে ভোজ্...

উলিপুরে তথ্য সংগ্রহের সময় সাংবাদিককে হত্যার হুমকি 

কুড়িগ্রামের উলিপুরে পেশাগত দায়িত্ব পালনকালে রাতে পরিচালিত স-মিলের (করাতকল) ছব...

মুন্সীগঞ্জে ৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

মুন্সীগঞ্জ সদর উপজেলার আদারিয়াতলা এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ এক যুবক...

মুন্সীগঞ্জে রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে স...

মেট্রোরেলে নিরাপত্তায় ঢিলেমি

রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ গণপরিবহন মেট্রোরেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতু...

গ্যাস সংকটে বিপর্যস্ত সিএনজি চালকরা

রাজধানীতে তীব্র গ্যাস সংকটে চরম দুর্ভোগে পড়েছেন সিএনজি অটোরিকশা চালকেরা। প্রত...

এমবাপ্পেকে বাংলাদেশে আনার পরিকল্পনা করছে সরকার: মীর শাহে আলম

ফ্রান্স ও রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে বাংলাদেশে আনার পরি...

হামের উপসর্গে মৃত্যু আরও ৩ শিশুর, আক্রান্ত ৯৬৭

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নি...

বলিউড ছেড়ে কৃষক হওয়ার পরিকল্পনা করেছিলেন ইয়ামি গৌতম

ক্যারিয়ারের শুরুতে সাফল্য পেলেও দীর্ঘ সময় কাঙ্ক্ষিত সুযোগের অভাবে বলিউড ছেড়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা