সংগৃহীত
সারাদেশ

সরকারি চালসহ ব্যবসায়ী আটক

জেলা প্রতিনিধি : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এক ব্যবসায়ীর গোডাউন থেকে বিপুল পরিমাণ সরকারি চাল জব্দ করা হয়েছে। এসময় গোডাউনটির মালিক খবিরুল ইসলামকে আটক করেছে পুলিশ।

আরও পড়ুন : ভুয়া জন্মসনদ তৈরির দায়ে ২ ব্যক্তির দণ্ড

শুক্রবার (১৭ মার্চ) সকালে এতথ্য নিশ্চিত করছেন ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম।

এরআগে গতকাল বৃহস্পতিবার (১৬ মার্চ) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের সাদ্দাম মোড় এলাকার গোডাউনটিতে অভিযান চালায় পুলিশ। গোডাউনে থাকা সরকারি ১৪৮ মণ চাল জব্দ করা হয়।

এলাকাবাসী ও পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে খবিরুল ধান চাল কেনা বেচা করছেন। হতদরিদ্রদের মধ্যে বিতরণ করা চালসহ সরকারের বিভিন্ন খাদ্যবান্ধব কর্মসূচির চাল ক্রয় করে বিক্রি করতেন তিনি। গতকাল সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল খবিরুলের গোডাউনে অভিযান চালায়। এসময় সেখান থেকে ১৪৮ মণ (৫৯২০ কেজি) সরকারি চাল জব্দ করা হয়।

আরও পড়ুন : টুঙ্গিপাড়ায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ভূরুঙ্গামারী সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান একেএম মাহমুদুর রহমান রোজেনের কাছে এ বিষয় জানতে ফোন করা হলেও তাকে পাওয়া যায়নি।

ভূরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, সরকারি চালসহ একজনকে আটক করা হয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা