সংগৃহীত
সারাদেশ

টুঙ্গিপাড়ায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জেলা প্রতিনিধি : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন : বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

শুক্রবার (১৭ মার্চ) সকাল ১০টা ৩৫ মিনিটে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।

এ সময় তিন বাহিনীর একটি সশস্ত্র চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। বিউগলে বেজে ওঠে করুন সুর। পরে বঙ্গবন্ধু সহ পরিবারের সব শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন তারা।

আরও পড়ুন : ফ্রেডির তাণ্ডবে ৩০০ জনের মৃত্যু

এর আগে সকালে টুঙ্গিপাড়ার উদ্দেশে হেলিকপ্টারে রওনা হন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। সকাল ১০টা ১৫ মিনিটে টুঙ্গিপাড়ার হেলিপ্যাডে এসে পৌঁছান তারা। এসময় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে স্বাগত জানান স্থানীয় নেতাকর্মীরা।

প্রশাসন সূত্রে জানা গেছে, শ্রদ্ধা নিবেদন শেষে রাষ্ট্রপতি আবদুল হামিদ ঢাকায় ফিরে গেলেও প্রধানমন্ত্রী যোগ দেবেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত শিশু সমাবেশে। এসময় তিনি সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

আরও পড়ুন : বিএনপি সংবিধান কলঙ্কিত করেছে

পরে প্রধানমন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত থেকে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার প্রদান এবং গরিব মেধাবী শিক্ষার্থীদের মধ্যে আর্থিক অনুদান দেবেন। এরপর অনুষ্ঠান শেষে দুপুরে হেলিকপ্টারে করে ঢাকার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা