ট্রাক
সারাদেশ

ট্রাকের ধাক্কায় শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মোহাম্মদপুরে দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় মোছা. জাহেদা আক্তার (৭) নামে এক শিশু নিহত হয়েছে।

আরও পড়ুন: মানুষের সেবাকেই সরকার গুরুত্ব দেয়

বুধবার (১৫ মার্চ) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জাহেদা দিনাজপুরের ঘোড়াঘাটের জাকির হোসেনের মেয়ে। বর্তমানে সে পরিবারের সঙ্গে মোহাম্মদপুরের তিন রাস্তা মোড় এলাকায় ভাড়া বাসায় থাকতো। দুই বোনের মধ্যে জাহেদা বড়।

আরও পড়ুন: সংলাপের দরকার নেই

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সোয়া ৬টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

জাহেদার বাবা জাকির হোসেন জানান, ‘আমার মেয়ে স্থানীয় একটি মাদরাসার শিক্ষার্থী ছিল। বাসার সামনে মোহাম্মদপুর তিন রাস্তার মোড়ে মসজিদ এলাকায় একটি দ্রুতগামী ট্রাকের ধাক্কায় আহত হয়। হাসপাতালে আনার পর ও (জাহেদা) মারা গেছে।’

আরও পড়ুন: ইরানে অগ্নি উৎসবে নিহত ১১

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

উলিপুরে পৌর দুর্যোগ ব্যবস্থাপনা শক্তিশালী করতে ক্যাম্পেইন

কুড়িগ্রামের উলিপুরে কমিউনিটি একশন ফর ক্লাইমেট জাস্টিস অ্যান্ড নেটওয়ার্কিং পৌর...

শিল্পকলায় বিনামূল্যে ‘দেলুপি’

ঢাকার দর্শকদের জন্য এবার বিনামূল্যে প্রদর্শিত হতে যাচ্ছে নির্মাতা মোহাম্মদ তা...

পিরোজপুরে র‍্যাব-৮-এর উদ্যোগ টাউন হল সভা

মাদক, সাইবার অপরাধ এবং কিশোর গ্যাংয়ের মতো সামাজিক অপরাধ থেকে তরুণ প্রজন্মকে স...

পল্লবীতে যুবদল নেতা হত্যার ঘটনায় গ্রেপ্তার ৭

রাজধানীর মিরপুরে যুবদল কর্মী মো. ইউসুফ হত্যা মামলার তদন্তে হত্যাকাণ্ডের মূল র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা