সংগৃহীত
সারাদেশ

ট্রাকচাপায় মাদরাসা শিক্ষকের মৃত্যু

জেলা প্রতিনিধি : বরগুনায় তেলবাহী ট্রাকের চাপায় মাওলানা আবদুস সাত্তার (৪৫) নামে এক মাদরাসা শিক্ষকের মৃত্যু হয়েছে।

বুধবার (১৫ মার্চ) দুপুরে বরগুনা সদরের বরগুনা-বরিশাল মহাসড়কের সোনার বাংলা এলাকায় এ ঘটনা ঘটে।

আরও পড়ুন : মালউইয়ে নিহত বেড়ে ২০০

নিহত মাওলানা আবদুস সাত্তার বরগুনা সদর উপজেলার বড়মিয়া হাটখোলা এলাকার আবদুল লতিফের ছেলে। তিনি বরিশালের শায়েস্তাবাদ দাখিল মাদরাসায় সহ-সুপার পদে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, নিজের ফুফা মারা যাওয়ার খবর পেয়ে বাড়িতে আসেন মাওলানা আবদুস সত্তার। নিজেই মৃতের জানাজা পড়ান। এরপর ব্যক্তিগত মোটরসাইকেল নিয়ে নিজ কর্মস্থল বরিশালের শায়েস্তাবাদ দাখিল মাদ্রাসার উদ্দেশ্যে রওয়ানা হন।

তিনি বরগুনা-বরিশাল মহাসড়কের সোনার বাংলা এলাকায় আসলে পেছন থেকে বেপরোয়া গতিতে আসা একটি তেল বোঝাই ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন ঘাতক ট্রাকটির চালককে আটক করে পুলিশে খবর দেয়।

আরও পড়ুন : মানুষের সেবায় আমরা গুরুত্ব দিয়ে থাকি

এ বিষয়ে বরগুনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ বলেন, ঘটনাস্থল থেকে তেলবাহী ট্রাকটি আটক করা হয়েছে। ঘাতক ট্রাক চালক মো. নাঈমকেও (৩৬) আটক করেছে পুলিশ। মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা