ছবি: সংগৃহীত
সারাদেশ

সড়কে প্রাণ গেল সাংবাদিকের

জেলা প্রতিনিধি : ভোলা মহাসড়কের বাসস্ট্যান্ড এলাকায় নবজাতক সন্তান ও স্ত্রীর রক্তদাতাকে বাড়িতে পৌঁছে দিয়ে হাসপাতালে ফেরার সময় সড়ক দুর্ঘটনায় এক সাংবাদিকের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : মাইক্রোবাসের ধাক্কায় নিহত ১

বুধবার (১৫ মার্চ) ভোরে এ দুর্ঘটনা ঘটে।

ভোলা সদর হাসপাতালের দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা মো. মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন : মে মাসে বিসিএসের প্রিলিমিনারি

নিহত শামসুর রহমান শুভ (২৮) তজুমদ্দিন উপজেলার সোনাপুর ইউনিয়নের চাপড়ী গ্রামের মো. মোসলে উদ্দিনের ছেলে। তিনি দৈনিক মাতৃজগত পত্রিকায় উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করতেন।

জানা গেছে, মঙ্গলবার (১৪ মার্চ) রাতে ভোলা সদর হাসপাতালে শামসুর রহমান শুভর মেয়েসন্তান জন্ম হয়। এ সময় তার স্ত্রীর রক্ত প্রয়োজন হলে একজন রক্তদাতাকে হাসপাতালে নিয়ে আসেন শুভ।

আরও পড়ুন : উপকূলে নৌকাডুবি, ৫৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

এরপর রক্তদাতাকে বাড়িতে পৌঁছে দিয়ে হাসপাতালে যাওয়ার সময় বাসস্ট্যান্ড এলাকায় দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দেন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : বন্দিদশা থেকে ১৯ বাংলাদেশি উদ্ধার

ভোলা সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন ফকির বলেন, ভোলার বাসস্ট্যান্ড এলাকায় একটি সড়ক দুর্ঘটনার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা