সংগৃহীত
সারাদেশ

কক্সবাজারে বাস চাপায় নিহত ২

জেলা প্রতিনিধি : কক্সবাজারের চকরিয়ায় বাস চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বুধবার (১৫ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে বানিয়াছড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- বান্দরবানের লামা উপজেলার ফাইতং ৩ নম্বর ওয়ার্ডের আমতলী পাড়ার মো. বশির আলমের ছেলে মুহাম্মদ আরমান শাকিল (২৪) ও একই ওয়ার্ডের খুরপাইনঝিরির মো. আবু মোছার ছেলে ইসমাইল সিদ্দীকি (৩৫)।

আরও পড়ুন : মানুষের সেবা করার দিকে আমরা গুরুত্ব দিয়ে থাকি

স্থানীয়দের বরাত দিয়ে চিরিংগা হাইওয়ে পুলিশের দ্বিতীয় কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) খোকন রুদ্র দে বলেন, গ্রীন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে কক্সবাজার যাচ্ছিল। এ সময় আরমান ও ইসমাইল মোটরসাইকেলে চট্টগ্রামে যাচ্ছিলেন। পথে ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেলে ধাক্কা দেয় গ্রীন লাইন বাসটি। আহত অবস্থায় দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : মালউইয়ে নিহত বেড়ে ২০০

চিরিঙ্গা হাইওয়ে থানার পরিদর্শক ইমন চৌধুরী বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বানিয়াছড়া অংশে কক্সবাজারগামী গ্রিনলাইন পরিবহনের একটি বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, বাসের চালক-হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। গাড়িটি জব্দ করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

ফের কমল স্বর্ণের দাম

দেশের বাজারে ফের স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জু...

ভিসার শর্ত শিথিল করলো চীন

বাংলাদেশি দর্শনার্থীদের ১৪০তম চায়না ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ারে (ক্যান...

মেঘাচ্ছন্ন ঢাকার আকাশ, দুপুর পর্যন্ত বজ্রবৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর পর্যন্ত আকাশ মেঘলা থে...

শাকিবের সঙ্গে পর্দার রোমান্সে সাবিলার স্বস্তি

অভিনেত্রী সাবিলা নূর। ছোট পর্দায় জনপ্রিয়তা অর্জনের পর বড় পর্দায়ও নিজের অবস্থা...

দাবি পূরণের আশ্বাস, স্থগিত অ্যাম্বুলেন্স ধর্মঘট

দেশব্যাপী অনির্দিষ্টকালের জন্য ডাকা ধর্মঘট স্থগিত করেছে বাংলাদেশ অ্যাম্বুলেন্...

গ্যাস সংকটে ভোগান্তি, বন্ধ সিএনজি স্টেশন-চুলায় নেই পর্যাপ্ত জ্বালানি

দেশের বিভিন্ন অঞ্চলে চলমান গ্যাস সংকটের কারণে জনজীবনে নেমে এসেছে বড় ধরনের ভোগ...

গাজায় ইসরাইলি বিমান হামলা

গাজা উপত্যকায় আবারো নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এই হামলায় এক ফিলিস্...

‘হাইব্রিড’ ইস্যুতে বিএনপিতে নতুন উদ্বেগ

দলের ভেতরে সুযোগসন্ধানী ও তথাকথিত ‘হাইব্রিড’ নেতাদের অনুপ্রবেশ নি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা