সারাদেশ

পালিয়ে থাকা আসামি আটক

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: দেড় বছরের সাজা এড়াতে পাঁচ বছর পালিয়ে থাকার পর পলাতক আসামি মো. তোফাজ্জল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন: মানুষের সেবাকেই সরকার গুরুত্ব দেয়

বুধবার (১৫ মার্চ) দুপুরে তাকে মুন্সীগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে ‌।

এর আগে মঙ্গলবার রাত দেড়টার দিকে ঢাকার কদমতলি (জুরাইন রেলগেট) এলাকায় তার শশুর বাড়ি থেকে তাকে আটক করা হয়।

আরও পড়ুন: মস্কো সফরে সিরিয়ার প্রেসিডেন্ট

আটককৃত তোফাজ্জল হোসেন মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার জশলং ইউনিয়নের পুড়া গ্রামের বাসিন্দা বলে পুলিশ জানায়।

টঙ্গীবাড়ি থানার (এসআই) আল-মামুন বলেন, তোফাজ্জল ঢাকার বঙ্গবাজার এলাকায় ব্যবসা করতো। সেখানকার অন্য ব্যবসায়ীদের অর্থ আত্মসাৎ করে সে নিরুদ্দেশ ছিল। পরে তার বিরুদ্ধে ঢাকা আদালতে মামলা হলে আদালত তাকে দেড় বছরের সাজা প্রদান করে।

আরও পড়ুন: সংলাপের দরকার নেই

তিনি আরও বলেন, সাজাপাপ্ত আসামি সাজা প্রদানের পর ৫ বছর পালিয়ে ছিল। তার ভাই ও আত্মীয়-স্বজনরাও জানতো না, সে কোথায় আছে। তার বাড়ি এ জেলায় হওয়ায় সাজা পরোয়ানা টঙ্গীবাড়ি থানায় আসে। পরে গোপন সংবাদের ভিত্তিতে তাকে ঢাকার কদমতলী থানা এলাকা হতে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা