সারাদেশ

ঘুরতে গিয়ে প্রাণ গেল যুবকের

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে ওভারটেক করতে গিয়ে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

আরও পড়ুন: সিনেমার উদ্যোগ নিয়েছিলেন বঙ্গবন্ধু

বৃহস্পতিবার (৯ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে মাইজকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের গঙ্গানন্দপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল চালকের নাম মো. শামিম মোল্যা (২০)। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন। নিহত শামীম বোয়ালমারী পৌরসভার ৯ নং ওয়ার্ডের কলারন গ্রামের অহম মোল্যার ছেলে।

আরও পড়ুন: কঙ্গোতে সন্ত্রাসী হামলায় নিহত ৩৬

এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলের অপর ২ আরোহী। আহতরা হলেন- একই গ্রামের বাসিন্দা ও নিহতের চাচাতো ভাই মফিজুল ইসলাম (২২) এবং বোয়ালমারী পৌরসভার ৫ নং ওয়ার্ডের বাসিন্দা ও সম্পর্কে বেয়াইন সুমাইয়া ইসলাম (১৯)। সুমাইয়া স্থানীয় কাদিরদী কলেজের উচ্চ মাধ্যমিকের ২য় বর্ষের ছাত্রী।

প্রত্যক্ষদর্শী ৩নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য জাহাঙ্গীর আলম বলেন, শামীম আরো দুই জনকে নিয়ে মোটরসাইকেলযোগে দ্রুতগতিতে উপজেলার শেখর ইউনিয়নের সহস্রাইলের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মাইজকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের শেখর ইউনিয়নের গঙ্গানন্দপুর নামক স্থানে অপর একটি মোটরসাইকেলকে ওভারটেক করতে গেলে মোটরসাইকেলের সাথে ধাক্কা লাগে। এ সময় চালক শামীম মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে সড়কের পাশে রাখা গাছের গুঁড়ির সাথে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই শামীমের মৃত্যু ঘটে।

আরও পড়ুন: ‘আপত্তি’ তুলে নেবে ভারত

আহত মোটরসাইকেলের আরোহী মফিজুল ইসলামকে (২২) বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অপর আহত সুমাইয়া ইসলামকে (১৯) বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগ থেকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে বোয়ালমারী থানার অফিসার ইন চার্জ মোহাম্মদ আব্দুল ওহাব বলেন, মোটরসাইকেলটি শামীম বেপরোয়া গতিতে চালাচ্ছিলেন। চালকসহ কারোরই হেলমেট ছিল না। অপর একটি মোটরসাইকেলকে ওভারটেক করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। সড়কের পাশে থাকা গাছের গুঁড়ির সাথে ধাক্কা খেয়ে শামীমের মৃত্যু ঘটেছে। লাশের সুরতহাল করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা