সংগৃহীত
সারাদেশ

ট্রাকের-বাসের সংঘর্ষে নিহত ২

জেলা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলোয় ওভারটেক করতে গিয়ে ট্রাকের পেছনে একটি বাসের ধাক্কায় হেলপারসহ ২জন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৭ জুন) ভোরের দিকে সৈয়দাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: চলন্ত ট্রেনে তরুণী ধর্ষণ, গ্রেফতার ৩

নিহত ব্যক্তিরা হলো, কিশোরগঞ্জ জেলার নিকলী থানার টিক্কলহাটি গ্রামের তাজউদ্দিন আহমেদের ছেলে সাইফ (২০) এবং একই গ্রামের বাসযাত্রী কাশেম মিয়ার ছেলে রাজু (২০)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, কুমিল্লা অভিমুখী বিসমিল্লাহ্ পরিবহনের ১টি যাত্রী বাস ১টি ট্রাককে ওভারটেক করতে গিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এ সময় বাসের কয়েকজন যাত্রী আহত হয়। তার মধ্যে গুরুতর অবস্থায় সাইফ ও রাজুকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসাপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের ২ জনকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: সাদিক অ্যাগ্রো গুঁড়িয়ে দিচ্ছে ডিএনসিসি

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশীষ কুমার শ্যানাল বলেন, নিহত ২ জনের লাশ হাসপাতাল মর্গে রাখা আছে। এদিকে বাস ও ট্রাকটি জব্দ করা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

শিল্পকলার প্রশংসায় রুনা লায়লা

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে শুক্রবার সন্ধ্যায...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা