সংগৃহীত ছবি
সারাদেশ

পৃথক সড়ক দুর্ঘটনা, নিহত ২

জেলা প্রতিনিধি: সিলেটে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ২ চালক নিহত হয়েছেন।

আরও পড়ুন: ভালুকায় বাস খাদে পড়ে নিহত ১

বৃহস্পতিবার (২৭ জুন) ভোরে দক্ষিণ সুরমা ও ওসমানীনগর এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সুনমাগঞ্জের জগন্নাথপুরের বাসিন্দা সিএনজিচালিত অটোরিকশাচালক সাজু মিয়া ও ঢাকার বাসিন্দা প্রাইভেটকারচালক মোহাম্মদ আলী।

পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান ও তামাবিল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ইউনুছ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, বৃহস্পতিবার ভোররাত ৩টার দিকে দক্ষিণ সুরমায় সিলেট-সুনামগঞ্জ বাইপাস সড়কের তেতলী খানুয়া এলাকায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাচালক সাজু মিয়া নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার দুই যাত্রী আহত হয়েছেন।

আরও পড়ুন: স্ত্রীর গলাকেটে স্বামীর আত্মহত্যা

একইদিন সকাল ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়ক ওসমানীনগরের আহমদনগর এলাকায় বাস ও প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ আলী নামে প্রাইভেটকারের চালক নিহত হন।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা