সংগৃহীত
সারাদেশ

৫ মণ নিষিদ্ধ শাপলাপাতা মাছ জব্দ 

সান নিউজ ডেস্ক : পটুয়াখালীর কুয়াকাটায় অভিযান চালিয়ে ৫ মণ ওজনের ৭টি নিষিদ্ধ শাপলাপাতা মাছ জব্দ করেছে নিজামপুর কোস্টগার্ড।

সোমবার (৬ মার্চ) বিকেল ৫টার দিকে আলীপুর বিএফডিসি মার্কেট সংলগ্ন পরিত্যক্ত একটি ঘর থেকে এসব মাছ জব্দ করা হয়।

আরও পড়ুন : শিশুকে বলাৎকারের চেষ্টা, ঝালমুড়ি বিক্রেতা আটক

তবে এ সময় ওই ঘরের মালিক রহিম ভান্ডারিকে আটক করতে পারেনি কোস্টগার্ড। পরে এসব মাছ কোস্টকার্ড স্টেশনে মাটিতে পুঁতে ফেলা হয়।

নিজামপুর কোস্টগার্ডের কন্টিজেন্ট কমান্ডার আরিফ মাহামুদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আলীপুর বাজারের তালাবদ্ধ ওই ঘরটিতে অভিযান চালানো হয়। পরে লতাচাপলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে তালা ভেঙে ভেতরে প্রবেশ করে মাছগুলো উদ্ধার করা হয়।

আরও পড়ুন : হেলিকপ্টারে চড়িয়ে ৮০ শিক্ষার্থীকে সংবর্ধনা

তিনি জানান, এই ৭টি শাপলাপাতা মাছের ওজন প্রায় ২০০ কেজি।

অসাধু জেলেদের বিরুদ্ধে কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা