সারাদেশ

নোয়াখালীতে ট্রাক্টর চাপায় শিশু নিহত

নোয়াখালী (প্রতিনিধি) : নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরওয়াপদা ইউনিয়নে সড়ক পার হতে গিয়ে পাওয়ার টিলার (ট্রাক্টর) চাপায় ইসমত তারা আলেয়া নামের (৯) বছর বয়সি এক শিশু নিহত হয়েছে। স্থানীয়দের সহযোগিতায় গাড়িটি পুলিশ আটক করতে পারলেও পালিয়েছে চালক।

আরও পড়ুন: রামগড়ে মোটরসাইকেল-ট্রাক্টর সংঘর্ষ, নিহত ১

নিহত ইসমত তারা আলেয়া চরওয়াপদা ইউনিয়নের চরকাজী মোখলেস গ্রামের নীরব হোসেনের মেয়ে।

সোমবার (৬ মার্চ)সন্ধ্যা ৬টার দিকে থানারহাট-আল আমিন বাজার সড়কের মন্তাজ আলী সড়কে এ দূর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে পার্শ্ববর্তী একটি দোকানে যাচ্ছিলো ইসমত তারা। বাড়ির সামনে দিয়ে থানারহাট-আল আমিন বাজার সড়কটি পার হতে গিয়ে দৌঁড় দেয় ইসমত। এসময় থানার হাট থেকে ছেড়ে আসা একটি দ্রুত গতির পাওয়ার টিলার ট্রাক্টর তাকে ধাক্কা দিলে সড়কের একপাশ থেকে অন্যপাশে ছিটকে পড়ে ঘটনাস্থলে নিহত হয় ইসমত। ঘটনার পরপর দ্রুত পালিয়ে যায় চালক।

আরও পড়ুন: স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ বিষয়টি নিশ্চিত করে বলেন, গাড়িট জব্দ করা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা