সংগৃহীত
সারাদেশ

স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলায় নাফিজুর রহমান শাওন (১৫) নামের এক স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৬ মার্চ) সকালে উপজেলার খোকশাবাড়ি গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আরও পড়ুন : হেলিকপ্টারে চড়িয়ে ৮০ শিক্ষার্থীকে সংবর্ধনা

নাফিজুর রহমান খোকশাবাড়ি গ্রামের মৃত আব্দুল হাই শাহিনের ছেলে। স্থানীয় একটি বিদ্যালয় থেকে চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের কথা ছিল নাফিজুরের।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি শাওন মোটরসাইকেল কিনে দেওয়ার জন্য বায়না ধরে। পরিবারের পক্ষ থেকে সময় লাগবে জানানো হলে, অভিমানে ৩দিন নিজ ঘরে আবদ্ধ ছিলেন। সোমবার সকালে একবার বের হয়ে আবার ঘরে ঢোকেন শাওন। পরে পরিবারের লোকজন অনেক ডাকাডাকির পরেও কোনও সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙ্গে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান।

আরও পড়ুন : মা-মেয়েকে হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

হামে প্রাণ হারালো আরও ৬ জন, মৃত্যু বেড়ে ১২৩৩

হাম ও হাম উপসর্গে বাংলাদেশে প্রাণহানি ক্রমেই বাড়ছে...

২০ বছর পর ভিন্ন পরিচয়ে তারেক রহমান-তারো আসোর সাক্ষাৎ

দীর্ঘ ২০ বছর পর ভিন্ন পরিচয়ে দুজনের সাক্ষাৎ। জাপান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা